পিরোজপুরে যুদ্ধাপরাধে অভিযুক্ত দেলোয়ার হোসেন সাঈদীর মামলার প্রধান সাক্ষী হওয়ায় বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে রাষ্ট্রীয় মর্যাদায় বাধা প্রদান এবং মুক্তিযোদ্ধাদের অবমাননার প্রতিবাদে সুনামগঞ্জে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়েছে। এর প্রতিবাদে জেলাজুড়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছেন ক্ষুব্ধ বীর মুক্তিযোদ্ধারা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১১টায় সুনামগঞ্জ জেলা ও সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কাউন্সিলের ব্যানারে শহরের আলতাফ উদ্দিন স্কয়ার (ট্রাফিক) পয়েন্টে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে জেলার ১২টি উপজেলার বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
তীব্র ক্ষোভ প্রকাশ: পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফন রাষ্ট্রীয় মর্যাদায় করতে না দেওয়া এবং জামায়াত-শিবির কর্তৃক মুক্তিযোদ্ধাদের অসম্মান করার তীব্র নিন্দা জানানো হয়।
বক্তাদের হুঁশিয়ারি: বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ত্রিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন দেশে আজ যদি বীর মুক্তিযোদ্ধারা অপমানিত হন, তবে তা দেশবাসীর জন্য অত্যন্ত লজ্জাজনক।
দৃষ্টান্তমূলক শাস্তি দাবি: অবিলম্বে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনকাজে বাধা প্রদানকারী এবং অসম্মানকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।
জেলা মুক্তিযোদ্ধা সংসদ কাউন্সিলের সভাপতি মুক্তিযোদ্ধা হাজী নুরুল মোমেনের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন—বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, বীর মুক্তিযোদ্ধা এড. আসাদ উল্ল্যাহ সরকার, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কাউন্সিলের কমান্ডার আব্দুল মজিদ, দোয়ারাবাজারের মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সোবাহান, শান্তিগঞ্জ উপজেলা কমান্ডার আতাউর রহমান, ছাতক উপজেলার কমান্ডার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা তোতা মিয়া, জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সভাপতি ওবায়দুর রহমান কুবাদ এবং মুক্তিযোদ্ধা সন্তান মো. সুহেল মিয়া প্রমুখ।
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন