htp/epapaer.nagoriksomoy.news    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Nagorik Somoy News

চার দিনের সফরে পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী থাকছে একাধিক কর্মসূচি

পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ছবি : নাগরিক সময়

পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ চার দিনের সরকারি সফরে পঞ্চগড়ে আসছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) থেকে রোববার (৮ নভেম্বর) পর্যন্ত সফরে তিনি জেলার দেবীগঞ্জ, বোদা ও পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন সরকারি, সামাজিক ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন।

পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দপ্তর থেকে বুধবার (৪ নভেম্বর) প্রকাশিত সরকারি সফরসূচি থেকে এ তথ্য জানা গেছে।

সফরের প্রথম দিন বৃহস্পতিবার বিকেলে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছে সড়কপথে পঞ্চগড়ের উদ্দেশে রওনা হবেন প্রতিমন্ত্রী। সন্ধ্যা ৭টায় দেবীগঞ্জ উপজেলার ১ নম্বর চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ আলহেরা বালক-বালিকা কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। অনুষ্ঠানে হাফেজা ছাত্রীদের মধ্যে বোরকা বিতরণের আয়োজন রয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টায় দেবীগঞ্জ উপজেলায় তাঁর বিশেষ বরাদ্দ থেকে অসহায় ও দুস্থদের মধ্যে ঢেউটিন বিতরণ করবেন প্রতিমন্ত্রী।

দুপুর সাড়ে ১২টায় বোদা উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের মাহালপাড়া জামে মসজিদ উদ্বোধন করবেন। বিকেল ৩টায় বোদা পৌর শহীদ মিনারসংলগ্ন সৌন্দর্যবর্ধন, নগরকুমারী বাজার ব্যবস্থাপনা এবং প্রস্তাবিত ৬০ ফুট সড়কসহ বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শন করার কথা রয়েছে তাঁর।

দিনের কর্মসূচির শেষ দিকে রাতে দেবীগঞ্জের পামুলী ইউনিয়নে হযরত আবু বকর সিদ্দিক (রা.) নূরানী ও হাফেজিয়া মাদ্রাসার তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় দেবীগঞ্জের চিলাহাটি ইউনিয়নের হযরতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ এবং প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন প্রতিমন্ত্রী।

দুপুর ১২টায় পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

এরপর বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের বামাকালী রাধামাধব জিউ মন্দিরের পথযাত্রা ও সনাতন ধর্মসভায় যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। বিকেলে পঞ্চগড় জেলা বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভায়ও অংশ নেবেন তিনি।

রোববার: আইনশৃঙ্খলা কমিটির সভা ও সমবায় দিবস

সফরের শেষ দিন রোববার (৮ নভেম্বর) সকাল ১০টায় পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় অংশ নেবেন প্রতিমন্ত্রী। সকাল ১১টায় ৫৫তম জাতীয় সমবায় দিবসের র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে তাঁর।

দুপুর ১২টায় দেবীগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিতে যোগ দেবেন। বিকেল ৪টায় বোদা উপজেলা বিএনপির আয়োজনে একই উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভায় অংশ নেবেন তিনি।

সরকারি সফরসূচি অনুযায়ী, রোববার বিকেল ৫টায় বোদা থেকে সড়কপথে সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন প্রতিমন্ত্রী। সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে বিমানযোগে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন।

সফরে প্রতিমন্ত্রীর একান্ত সচিবসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা তাঁর সফরসঙ্গী হিসেবে থাকবেন।

Image

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

চার দিনের সফরে পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী থাকছে একাধিক কর্মসূচি

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x