htp/epapaer.nagoriksomoy.news    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Nagorik Somoy News

আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ ভোগান্তিতে পড়তে পারেন ছয় এলাকার গ্রাহক

নাগরিক সময় ডিজিটাল :
নাগরিক সময় ডিজিটাল :
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬ | ভুল রিপোর্ট

আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ ভোগান্তিতে পড়তে পারেন ছয় এলাকার গ্রাহক
ছবি : সংগৃহীত

গাছের ডালপালা কর্তন ও বিদ্যুৎ লাইনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য নাটোরের বড়াইগ্রাম উপজেলার ছয়টি এলাকায় আজ বুধবার (৪ নভেম্বর) টানা আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিদ্যুৎ সমিতির পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বড়াইগ্রাম-৩ (গড়মাটি) উপকেন্দ্রের ১ নম্বর ফিডারে গাছের ডালপালা কাটাসহ প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ কাজ করা হবে। এ কারণে বুধবার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকতে পারে।

বিদ্যুৎ বন্ধ থাকার তালিকায় রয়েছে বড়াইগ্রাম উপজেলার মশিন্দা, বেলগাছি, দোগাছি, কদিমছিলান, মুকিমপুর ও কাঁঠালবাড়িয়া এলাকা। নির্ধারিত সময়ে এসব এলাকার গ্রাহকদের সাময়িক বিদ্যুৎবিহীন থাকতে হবে।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ জানিয়েছে, রক্ষণাবেক্ষণ কাজের অগ্রগতির ওপর নির্ভর করে বিদ্যুৎ বন্ধ রাখার সময়সূচিতে পরিবর্তন হতে পারে। কাজ শেষ হলে নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হতে পারে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ কর্তৃপক্ষ।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ ভোগান্তিতে পড়তে পারেন ছয় এলাকার গ্রাহক

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x