htp/epapaer.nagoriksomoy.news    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Nagorik Somoy News

শিবপুরে মোবাইল কোর্টের অভিযান তিন প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা

ছবি : নাগরিক সময়

নরসিংদীর শিবপুর উপজেলার কামারটেক ও চৈতন্যা বাজার এলাকায় ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর বিধান বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) পরিচালিত এ অভিযানে অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ওষুধের মেয়াদসংক্রান্ত তথ্য না থাকা ওষুধ সংরক্ষণ ও বিক্রয় এবং প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার অভিযোগে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে তিনটি মামলা করা হয়।

জরিমানার বিবরণ অনুযায়ী, কামারটেক বাজারের মাহমুদা পোল্ট্রিকে ৩ হাজার টাকা এবং চৈতন্যা বাজারের বন্ধন পোল্ট্রি ফিড এন্ড মেডিসিনকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া একই বাজারের কেয়া ভেটেরিনারি এন্ড মেডিসিন সেন্টারকে ৩ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযানে জব্দ করা ওষুধ বিনষ্ট করা হয়েছে বলে জানানো হয়। জেলা ঔষধ তত্ত্বাবধায়ক কার্যালয়, নরসিংদীর প্রসিকিউশনে পরিচালিত এ অভিযানে শিবপুর মডেল থানার একটি পুলিশ দল সহযোগিতা করে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ ওষুধ সরবরাহ নিশ্চিত করা এবং লাইসেন্সবিহীন ব্যবসা ও অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ওষুধের নিরাপত্তা নিশ্চিত করতে নির্ধারিত আইন ও বিধিবিধান মেনে ব্যবসা পরিচালনার পাশাপাশি ওষুধের মেয়াদ ও প্রয়োজনীয় অনুমোদন যাচাইয়ের ওপর গুরুত্ব দিয়েছেন সংশ্লিষ্টরা।

Image

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

শিবপুরে মোবাইল কোর্টের অভিযান তিন প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x