htp/epapaer.nagoriksomoy.news    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Nagorik Somoy News

পঞ্চগড়ে ওএমএসের চাল-আটা বিতরণে অনিয়মের অভিযোগ তদন্ত কমিটির শুনানি

পঞ্চগড় পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ওএমএস (ওপেন মার্কেট সেল) ডিলার একরামুল হক মুন্না ছবি: নাগরিক সময়

পঞ্চগড় পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ওএমএস (ওপেন মার্কেট সেল) ডিলার একরামুল হক মুন্নার বিরুদ্ধে চাল ও আটা বিতরণে অনিয়ম, সিন্ডিকেটের মাধ্যমে অতিরিক্ত মুনাফা অর্জন এবং প্রকৃত ভোক্তাদের সরকারি সুবিধা থেকে বঞ্চিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় ভোক্তা ও এলাকাবাসীর লিখিত অভিযোগের পর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়েছে।

গত ১৭ অক্টোবর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কাছে দায়ের করা লিখিত অভিযোগে বলা হয়, সরকারের ওএমএস কর্মসূচির আওতায় নিম্নআয়ের ও সাধারণ মানুষের কাছে নির্ধারিত মূল্যে চাল ও আটা সরবরাহ নিশ্চিত করার কথা থাকলেও সংশ্লিষ্ট ডিলারের বিরুদ্ধে দায়িত্ব গ্রহণের পর থেকেই নানা অনিয়মের অভিযোগ রয়েছে।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ডিলার একটি সিন্ডিকেট তৈরি করে নির্ধারিত নিয়ম ও লাইনের বাইরে পছন্দের ব্যক্তিদের প্রতিদিন অতিরিক্ত পরিমাণে চাল ও আটা বিতরণ করছেন। এমনকি একই ব্যক্তিকে দিনে দুই থেকে তিনবার পর্যন্ত পণ্য দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে। এতে অতিরিক্ত মুনাফা অর্জনের সুযোগ তৈরি হচ্ছে বলে দাবি অভিযোগকারীদের।

অভিযোগকারীদের আরও দাবি, লাইনে দাঁড়িয়ে থাকা প্রকৃত ভোক্তাদের অনেক সময় চাল ও আটা না দিয়ে বিতরণ কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। পরবর্তী সময়ে বিক্রির উদ্দেশ্যে দোকানের ভেতরে পণ্য মজুত রাখা হয়। ফলে দীর্ঘ সময় অপেক্ষা করেও অনেক নিম্নআয়ের মানুষ সরকারি মূল্যের চাল ও আটা না পেয়ে খালি হাতে বাড়ি ফিরছেন।

লিখিত অভিযোগে বিতরণ কার্যক্রম তদারকির দায়িত্বে থাকা পরিদর্শকের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। অভিযোগকারীদের দাবি, পরিদর্শক পয়েন্টে উপস্থিত থাকলেও কিছুক্ষণ অবস্থানের পর সম্পূর্ণ পণ্য বিতরণ শেষ হওয়ার আগেই স্থান ত্যাগ করেন। এমনকি পরিদর্শকের উপস্থিতিতেও অনিয়মের ঘটনা ঘটেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারীরা এসব বিষয় নিরপেক্ষভাবে তদন্ত করে সত্যতা যাচাই, দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সংশ্লিষ্ট ডিলারশিপ বাতিলের দাবি জানিয়েছেন। পাশাপাশি অভিযোগের সমর্থনে ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র থাকার কথাও আবেদনে উল্লেখ করেছেন।

এদিকে, লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। গত ১ নভেম্বর জারি করা নোটিশে অভিযোগের বিষয়ে বক্তব্য ও তথ্যপ্রমাণ উপস্থাপনের জন্য ৩ নভেম্বর সকাল ১১টা থেকে দুপুর ১টার মধ্যে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৩ নভেম্বর) নির্ধারিত সময়ে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে চাল ও আটা বিতরণে অনিয়মের অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য ও লিখিত তথ্য গ্রহণ করা হয়েছে।

তবে তদন্ত কমিটির চূড়ান্ত সিদ্ধান্ত কী হয়েছে এবং অভিযুক্ত ডিলারের বিরুদ্ধে কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা এখনো জানা যায়নি। তদন্তের ফলাফল ও পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন অভিযোগকারী ও স্থানীয় ভোক্তারা।

Image

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

পঞ্চগড়ে ওএমএসের চাল-আটা বিতরণে অনিয়মের অভিযোগ তদন্ত কমিটির শুনানি

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x