htp/epapaer.nagoriksomoy.news    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Nagorik Somoy News

দিরাইয়ে আগুনে ঘরবাড়ি ও সম্পদ হারিয়ে খোলা আকাশের নিচে ১৪ পরিবার

ছবি : নাগরিক সময়

সুনামগঞ্জের দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়নের জারুলিয়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪টি পরিবারের বসতঘর ও আসবাবপত্র পুড়ে গেছে। আগুনে ধান-চাল, গবাদিপশু, নগদ টাকা ও অন্যান্য মালামালও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ৪ থেকে ৫ কোটি টাকা বলে ধারণা করা হলেও প্রশাসনের তদন্তে প্রকৃত ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় বিদ্যুতের তার থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের বাড়িঘরে ছড়িয়ে পড়লে গ্রামজুড়ে আতঙ্ক দেখা দেয়।

খবর পেয়ে গ্রামবাসী দিরাই ফায়ার সার্ভিস স্টেশনে যোগাযোগ করেন। পাশাপাশি নিজেরাই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে ১৪টি পরিবারের বসতঘর ও ঘরের বিভিন্ন সামগ্রী পুড়ে যায়।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা ঘরবাড়ি ও প্রয়োজনীয় মালামাল হারিয়ে চরম দুর্ভোগে পড়েছেন। অনেক পরিবার এখন আশ্রয় ও জরুরি সহায়তার প্রয়োজনের মুখে রয়েছেন।

ঘটনার খবর পেয়ে সোমবার রাতেই সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর প্রতিনিধি এবং দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনজীব সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন।

ইউএনও জানান, সংসদ সদস্যের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ৫০০ কেজি করে চাল, শুকনো খাবার ও কম্বল দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে জেলা প্রশাসনের মাধ্যমে সরকারি সহায়তা দেওয়ারও আশ্বাস দেওয়া হয়েছে।

এদিকে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তায় স্থানীয় এনজিও সংস্থা ব্র্যাকের পক্ষ থেকে এক লাখ টাকা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক অশোক তালুকদারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জারুলিয়া গ্রামে যায়। তাঁরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন এবং পুড়ে যাওয়া বসতঘরগুলো ঘুরে দেখেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য সোহেল তালুকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি সজীব রশিদ চৌধুরী, দিরাই উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সাবেক সদস্য সচিব বিষ্ণুপদ সরকার, সদস্য কবিন্দ্র দেবনাথ, বিকাশ দাস ও দীজেন্দ্র সরকারসহ অন্যরা।

অশোক তালুকদার বলেন, জেলা বিএনপির নেতাদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সহমর্মিতা জানাতে তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন ও আর্থিক সহায়তার বিষয়ে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

তিনি প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ৪ থেকে ৫ কোটি টাকা হতে পারে বলে ধারণা প্রকাশ করেন। তবে চূড়ান্ত হিসাব এখনো নির্ধারণ করা হয়নি।

দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ক্ষয়ক্ষতি নিরূপণের পর জেলা প্রশাসনের মাধ্যমে প্রয়োজনীয় সরকারি সহায়তা দেওয়ার বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।

ভয়াবহ এ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঘরবাড়ি পুনর্নির্মাণ ও স্বাভাবিক জীবনে ফেরার জন্য এখন জরুরি সহায়তা প্রয়োজন।

Image

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

দিরাইয়ে আগুনে ঘরবাড়ি ও সম্পদ হারিয়ে খোলা আকাশের নিচে ১৪ পরিবার

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x