পঞ্চগড়ের দেবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি পালনে কর্মসূচি নির্ধারণ, বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয়ের বিষয়ে সভায় আলোচনা করা হয়।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১১টা ৩০ মিনিটে দেবীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রাজিত সাহা।
সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক পটভূমি, দেশের রাজনৈতিক ইতিহাসে এর গুরুত্ব এবং জাতীয় ঐক্য, গণতান্ত্রিক মূল্যবোধ ও পারস্পরিক সম্প্রীতি সুদৃঢ় করার বিষয়ে আলোচনা হয়। দিবসটি উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন নিয়েও মতবিনিময় করেন অংশগ্রহণকারীরা।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা নাঈম মোর্শেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা রতন কুমার বর্মন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজমল হক, উপজেলা যুবদলের আহ্বায়ক মুশফিকুর রহমান রাজু, দেবীগঞ্জ পৌরসভার উপসহকারী প্রকৌশলী সাখাওয়াত হোসেন এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু বকর সিদ্দিক।
এ ছাড়া উপস্থিত ছিলেন দেবীগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেল, উপজেলা সমবায় কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল ইমরান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শহিদুল আলম এবং দেবীগঞ্জ পৌর যুবদলের সভাপতি শাহিনুর রহমান গুড্ডু।
সভায় বীর মুক্তিযোদ্ধা, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও অংশ নেন।
আলোচনায় বক্তারা বলেন, জাতীয় জীবনে ঐক্য, সংহতি ও পারস্পরিক সহযোগিতার গুরুত্ব অপরিসীম। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে দিবসটির ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরা প্রয়োজন।
তাঁরা আরও বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস দেশের ইতিহাস ও রাজনৈতিক চেতনার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। দিবসটির গুরুত্ব যথাযথভাবে তুলে ধরতে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সভায় উপস্থিত সাংবাদিকরাও দিবসটি উদযাপনের বিভিন্ন দিক নিয়ে মতামত দেন। আলোচনা ও মতবিনিময়ের মধ্য দিয়ে সভার কার্যক্রম শেষ হয়।
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন