পঞ্চগড়ের আটোয়ারীতে এক তরুণীকে ধর্ষণের পর হত্যা করে মরদেহ রেললাইনে ফেলে রাখার মামলায় রিফাত বিন সাজ্জাদ (২৪) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২ নভেম্বর) দুপুরে পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হুসেইন মোহাম্মদ ফজলুল বারী এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত রিফাত বিন সাজ্জাদ পঞ্চগড়ের বোদা উপজেলার মাঝগ্রাম এলাকার বাসিন্দা।
মামলার বিবরণ ও রাষ্ট্রপক্ষ সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১৩ জানুয়ারি ট্রেনে পঞ্চগড় যাওয়ার পথে দিনাজপুর রেলস্টেশনে ভুক্তভোগী তরুণীর সঙ্গে পরিচয় হয় রিফাতের। পরে নানা প্রলোভনে তাকে আটোয়ারীর কিসমত রেলগেট এলাকার একটি সুপারিবাগানে নিয়ে যান তিনি। সেখানে তরুণীকে জোরপূর্বক ধর্ষণ করেন।
বিষয়টি জানাজানি হওয়ার আশঙ্কায় ইট ও ধারালো অস্ত্র দিয়ে তরুণীর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করে তাকে হত্যা করেন রিফাত। পরে হত্যার ঘটনা আড়াল করতে মরদেহ টেনেহিঁচড়ে রেললাইনের ওপর ফেলে রেখে চলে যান। পরবর্তী সময়ে ট্রেনে কাটা পড়ে মরদেহটি ছিন্নভিন্ন হয়ে যায়। ১৪ জানুয়ারি সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে।
হত্যাকাণ্ডের পরদিন ভুক্তভোগী তরুণীর পরিচয় শনাক্ত করা সম্ভব না হলেও একই বছরের ৮ মার্চ পল্লীবিদ্যুৎ মোড় এলাকা থেকে ইজিবাইক চুরির অভিযোগে স্থানীয়দের সহায়তায় রিফাতকে আটক করে পুলিশ। এ সময় তার মুঠোফোনে থাকা কিছু ছবি ও ভিডিও দেখে পুলিশের সন্দেহ হয়। পরে জিজ্ঞাসাবাদে তরুণীকে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করেন তিনি।
এ ঘটনায় আটোয়ারী থানার উপপরিদর্শক (এসআই) আরশাদুল হক বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় মোট ১৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে অপরাধের গুরুত্ব বিবেচনায় আদালত রিফাতকে মৃত্যুদণ্ড দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী খলিলুর রহমান রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামির স্বীকারোক্তি, তথ্য-প্রমাণ ও সাক্ষীদের বক্তব্য বিশ্লেষণ করে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দিয়েছেন।
রায়ে উল্লেখ করা হয়, হাইকোর্ট বিভাগ কর্তৃক মৃত্যুদণ্ড অনুমোদন এবং আসামির আপিল বা মার্জনা আবেদন নিষ্পত্তি সাপেক্ষে সাজা পরোয়ানামূলে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। আদালত আসামিকে বর্তমানে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন