htp/epapaer.nagoriksomoy.news    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Nagorik Somoy News

আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের জলবায়ু সহনশীলতা ও মানবিক সহায়তার অভিজ্ঞতা তুলে ধরবেন শহীদ উজ জামান

শহীদ উজ জামান

বাংলাদেশের মানবিক সহায়তা, স্থানীয় নেতৃত্বাধীন উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার অভিজ্ঞতা আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে যাচ্ছেন ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান। চলতি নভেম্বর মাসে তুরস্ক ও থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য তিনটি আন্তর্জাতিক আয়োজনে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

ইএসডিওর পরিচালক (প্রশাসন) ড. সেলিমা আখতার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৩ থেকে ৫ নভেম্বর তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত হবে স্টার্ট নেটওয়ার্কের বার্ষিক অ্যাসেম্বলি। ‘সহনশীল জনগোষ্ঠী গড়ে তুলতে নেটওয়ার্কের শক্তি’ প্রতিপাদ্যে আয়োজিত এ সম্মেলনে বিভিন্ন দেশের মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবিলার অভিজ্ঞতা নিয়ে আলোচনা হবে।

সম্মেলনের ৫ নভেম্বরের ‘ওয়ার্ল্ড ক্যাফে’ আলোচনায় অংশ নিয়ে ড. শহীদ উজ জামান মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) অনুমোদিত এনজিও ও ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের যৌথ তহবিল গঠনে ‘স্টার্ট বাংলাদেশ হাব’-এর উদ্যোগ তুলে ধরবেন। পাশাপাশি এ উদ্যোগের ইতিবাচক প্রভাব এবং দুর্যোগ মোকাবিলায় আগাম কার্যক্রমে দেশীয় সম্পদ ব্যবহারের সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন তিনি।

এরপর ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিতব্য জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এ অংশ নেবেন তিনি। বিজ্ঞপ্তি অনুযায়ী, ৯ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত সম্মেলনে উপস্থিত থাকার পরিকল্পনা রয়েছে তাঁর।

কপ৩১-এর ১১ নভেম্বর নারী নেতৃত্ব ও জলবায়ু উদ্যোগবিষয়ক একটি বিশেষ অধিবেশনের আলোচনা পর্বে অংশ নেবেন ড. শহীদ উজ জামান। পরদিন ১২ নভেম্বর সুন্দরবন অঞ্চলে স্থানীয় নেতৃত্বাধীন ও জেন্ডার সংবেদনশীল প্রকৃতিভিত্তিক অভিযোজন নিয়ে সিএনআরএস ও সিসিবিডিবি আয়োজিত একটি কর্মসূচিতেও অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

এ ছাড়া ১৬ থেকে ২০ নভেম্বর থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য সেভ দ্য চিলড্রেন এশিয়া আঞ্চলিক নেতৃত্ব দলের সভায় অংশ নেবেন ইএসডিওর নির্বাহী পরিচালক। সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনালের আমন্ত্রণে আয়োজিত এ সভায় এশিয়া অঞ্চলের উন্নয়ন, শিশুর অধিকার এবং মানবিক সহায়তা কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে।

প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে ইএসডিওর ভূমিকা

১৯৮৮ সালে ঠাকুরগাঁওয়ে প্রতিষ্ঠিত ইএসডিও দীর্ঘদিন ধরে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে। সংস্থাটি দারিদ্র্য বিমোচন, শিশুর অধিকার সুরক্ষা, মানবিক সহায়তা, সামাজিক সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অভিযোজনসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।

সংশ্লিষ্টদের আশা, আন্তর্জাতিক এসব আয়োজনে বাংলাদেশের স্থানীয় পর্যায়ের উন্নয়ন, দুর্যোগ মোকাবিলা ও জলবায়ু সহনশীলতা অর্জনের অভিজ্ঞতা তুলে ধরার মাধ্যমে দেশের উন্নয়ন উদ্যোগগুলো বিশ্বপরিসরে আরও পরিচিতি পাবে। একই সঙ্গে আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে অভিজ্ঞতা বিনিময় ও পারস্পরিক সহযোগিতার নতুন সুযোগ তৈরি হতে পারে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের জলবায়ু সহনশীলতা ও মানবিক সহায়তার অভিজ্ঞতা তুলে ধরবেন শহীদ উজ জামান

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x