htp/epapaer.nagoriksomoy.news    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Nagorik Somoy News

ক্ষমতার ভাগ নয় ইসলামের কল্যাণই লক্ষ্য চরমোনাই পীর

বরিশাল প্রতিনিধি :
বরিশাল প্রতিনিধি :
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬ | ভুল রিপোর্ট

ক্ষমতার ভাগ নয় ইসলামের কল্যাণই লক্ষ্য চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের রাজনীতিতে নিজস্ব স্বতন্ত্র অবস্থান তৈরি করেছে বলে মন্তব্য করেছেন দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, যিনি চরমোনাই পীর হিসেবে পরিচিত। তাঁর দাবি, গত ১৫ বছরের রাজনৈতিক পরিস্থিতি এবং বিভিন্ন রাজনৈতিক জোটের প্রস্তাব ও প্রলোভন উপেক্ষা করেই দলটি এ অবস্থানে পৌঁছেছে।

রোববার (১ নভেম্বর) বিকেলে বরিশাল নগরীর সদর রোডে অশ্বিনী কুমার টাউন হল চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশের দাওয়াতি মাসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে দলটির বরিশাল মহানগর শাখা।

মুফতি রেজাউল করীম বলেন, এমপি-মন্ত্রী হওয়া কিংবা ক্ষমতার ভাগ নেওয়া ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতির মূল উদ্দেশ্য নয়। দেশ, ইসলাম ও মানুষের কল্যাণ নিশ্চিত করাই দলটির প্রধান লক্ষ্য। ইসলামের আদর্শ প্রতিষ্ঠা ও মানবতার সুরক্ষায় আরও কতদিন মানুষের দুর্ভোগ দেখতে হবে—এমন প্রশ্নও তোলেন তিনি।

তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ‘হাতপাখা’ প্রতীক নিয়ে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিয়েছে। ভালো নির্বাচনী ফল পেতে সময় লাগতে পারে, তবে দলটির রাজনীতি কেবল ক্ষমতা অর্জনের জন্য নয়; বরং ইসলামের কল্যাণে কাজ করাই তাদের উদ্দেশ্য।

বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সমঝোতা ও ক্ষমতার অংশীদার হওয়ার প্রসঙ্গ তুলে চরমোনাই পীর বলেন, চাইলে দলটি ২০ থেকে ৩০টি সংসদীয় আসন কিংবা দু-একটি মন্ত্রিত্ব পাওয়ার সুযোগ নিতে পারত। তাঁর ভাষ্য অনুযায়ী, জামায়াতে ইসলামী, বিএনপি ও আওয়ামী লীগের পক্ষ থেকেও বিভিন্ন সময়ে প্রস্তাব ছিল। তবে ক্ষমতার মোহে না পড়ে জনগণের ভোটাধিকার ও ইসলামের পক্ষে স্বতন্ত্র রাজনৈতিক অবস্থান বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে দলটি।

ইসলামী আন্দোলন বাংলাদেশের এককভাবে পাওয়া প্রায় সাড়ে ২২ লাখ ভোটকে বড় অর্জন হিসেবে উল্লেখ করেন দলটির আমির। তিনি বলেন, প্রতিকূল পরিস্থিতির মধ্যেও এই ভোট দলটির সাংগঠনিক অবস্থান ও রাজনৈতিক অগ্রযাত্রার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।

বরিশালকে দলের প্রধান সাংগঠনিক কেন্দ্র হিসেবে উল্লেখ করে তিনি এ অঞ্চলের প্রতিটি মানুষের কাছে ইসলামী আন্দোলনের বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে দেশে স্থায়ী শান্তি ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে দলমত নির্বিশেষে সবাইকে ইসলামী আন্দোলনের পতাকাতলে সমবেত হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখার সভাপতি অধ্যাপক লোকমান হাকিম। সঞ্চালনা করেন মহানগর শাখার সাধারণ সম্পাদক মাওলানা আবুল খায়ের।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম। এ ছাড়া বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার সভাপতি উপাধ্যক্ষ মাওলানা জামিলুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা হাফিজুর রহমান এবং সহসভাপতি মাসছুল আলম মিলনসহ অন্যান্য নেতারা।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম নতুন সদস্য সংগ্রহের মাধ্যমে দাওয়াতি মাসের উদ্বোধন করেন। আয়োজকদের তথ্য অনুযায়ী, আগামী ১৫ নভেম্বর পর্যন্ত দলটির দাওয়াতি কার্যক্রম ও সদস্য সংগ্রহ অভিযান চলবে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

ক্ষমতার ভাগ নয় ইসলামের কল্যাণই লক্ষ্য চরমোনাই পীর

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x