দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা, যুব মেলা, যুব ঋণের চেক বিতরণ, বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির আয়োজন করা হয়।
রোববার (১ নভেম্বর) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত পুলিশ সুপার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা। এ ছাড়া জেলার বিভিন্ন এলাকার তরুণ-তরুণীরাও অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা সভায় জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া যুবসমাজকে দেশের উন্নয়নের অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে উল্লেখ করেন। তিনি তরুণদের প্রচলিত চাকরির বাইরে আত্মকর্মসংস্থান, উদ্যোক্তা সৃষ্টি, দক্ষতা অর্জন ও উদ্ভাবনী উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি আরও বলেন, মাদক, সামাজিক অবক্ষয় ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে থেকে তরুণদের নিজেদের মেধা, শ্রম ও সৃজনশীলতাকে দেশ গঠনের কাজে লাগাতে হবে। দক্ষ ও আত্মনির্ভরশীল যুবসমাজ গড়ে তোলার মাধ্যমে দেশের উন্নয়নকে আরও গতিশীল করা সম্ভব।
দিবসটি উপলক্ষে প্রশিক্ষণপ্রাপ্ত যুবদের আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা কার্যক্রম সম্প্রসারণে যুব ঋণের চেক বিতরণ করা হয়। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে বৃক্ষরোপণ এবং মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালন করা হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দেশের সম্ভাবনাময় যুবশক্তির যথাযথ বিকাশ ও উন্নয়ন কর্মকাণ্ডে তাদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা গেলে সমৃদ্ধ বাংলাদেশ গঠনের পথ আরও সুগম হবে।
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন