htp/epapaer.nagoriksomoy.news    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Nagorik Somoy News

চাঁপাইনবাবগঞ্জে জাসদের প্রতিষ্ঠাবার্ষিকীর সভা ইনুর মুক্তি দাবি

ছবি : নাগরিক সময়

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় শহরের টাউন ক্লাবে জেলা জাসদের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাসদের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সহসভাপতি আব্দুল হামিদ রুনু। সভা সঞ্চালনা করেন দলীয় নেতা আব্দুল মজিদ। বক্তব্য দেন জেলা জাসদের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনির।

এ সময় উপস্থিত ছিলেন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসিব, চাঁপাইনবাবগঞ্জ পূজা উদযাপন কমিটির সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক ডাবলু কুমার ঘোষ, সাংবাদিক রবিউল ইসলাম ডলার, জেলা যুবজোটের সভাপতি তরিকুল ইসলাম, জাসদের পৌর কমিটির সভাপতি গোলাম মোস্তফা সবুর, আবু হেনা বাবলুসহ দলের স্থানীয় নেতাকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা জাসদের নেতা হাসানুল হক ইনুর নিঃশর্ত মুক্তির দাবি জানান। একই সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তি বাতিলের আহ্বান জানান তাঁরা।

সভায় বক্তারা আরও বলেন, দেশে ‘মগের মুল্লুকসুলভ’ শাসনের অবসান ঘটিয়ে জনগণের জানমাল ও সম্মানের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি আইনের শাসন প্রতিষ্ঠা, বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা এবং বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থবিরোধী বিদেশি চুক্তি বাতিলের দাবিও তুলে ধরেন তাঁরা।

বক্তারা বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, গণতন্ত্র, আইনের শাসন ও জনগণের অধিকার রক্ষায় রাজনৈতিক ও সামাজিকভাবে ঐক্যবদ্ধ হওয়া জরুরি। জাসদের প্রতিষ্ঠার লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে জাসদের প্রতিষ্ঠাবার্ষিকীর সভা ইনুর মুক্তি দাবি

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x