htp/epapaer.nagoriksomoy.news    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Nagorik Somoy News

মির্জাপুরে নদী থেকে আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার মৃত্যু ঘিরে প্রশ্ন

টাঙ্গাইল প্রতিনিধি :
টাঙ্গাইল প্রতিনিধি :
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬ | ভুল রিপোর্ট

মির্জাপুরে নদী থেকে আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার মৃত্যু ঘিরে প্রশ্ন
ছবি : সংগৃহীত

টাঙ্গাইলের মির্জাপুরে বাড়ির পাশের লৌহজং নদী থেকে ইউনুস আল মুর্শেদ (৪৮) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) রাতে নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তবে তাঁর মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নিহত ইউনুস আল মুর্শেদ মির্জাপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি উপজেলার কাঁঠালিয়া গ্রামের আমির হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মুর্শেদ নিয়মিত বাড়ির পাশের লৌহজং নদীতে ধর্মজাল দিয়ে মাছ ধরতেন। শুক্রবার বিকেলেও প্রতিদিনের মতো মাছ ধরতে নদীর ঘাটে যান তিনি। সন্ধ্যার পরও বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাঁকে খুঁজতে নদীর ঘাটে যান। একপর্যায়ে নদীতে তাঁর ভাসমান মরদেহ দেখতে পান তাঁরা।

স্থানীয় বাসিন্দা শামীনুর মিয়ার দাবি, ধর্মজাল দিয়ে মাছ ধরতে সাধারণত পানিতে নামার প্রয়োজন হয় না। শুক্রবার সন্ধ্যার আগেও কয়েকজন তাঁকে নদীতে মাছ ধরতে দেখেছেন বলে জানান তিনি। মরদেহ উদ্ধারের পর তাঁর দুটি চোখ ও একটি কান গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত দেখা গেছে বলেও দাবি করেন স্থানীয়রা।

এদিকে মির্জাপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আফজালুর রহমান ছানু বলেন, মুর্শেদ দক্ষ সাঁতারু ছিলেন। তাঁর ভাষ্য, বুকসমান পানিতে তাঁর ডুবে মৃত্যুর বিষয়টি বোধগম্য নয়।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন শনিবার সকালে ঘটনাটি নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

তবে ইউনুস আল মুর্শেদের মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়ার ফলাফলের অপেক্ষা রয়েছে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

মির্জাপুরে নদী থেকে আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার মৃত্যু ঘিরে প্রশ্ন

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x