htp/epapaer.nagoriksomoy.news    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Nagorik Somoy News

ফটিকছড়িতে অবৈধভাবে টিলা কাটায় লাখ টাকা জরিমানা আটক ২ মিনি ট্রাক

চট্রগ্রাম প্রতিনিধি :
চট্রগ্রাম প্রতিনিধি :
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬ | ভুল রিপোর্ট

ফটিকছড়িতে অবৈধভাবে টিলা কাটায় লাখ টাকা জরিমানা আটক ২ মিনি ট্রাক

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুরে অনুমতি ছাড়া টিলা শ্রেণির জমি কাটার দায়ে মনির আহমেদ (৫২) নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাটি পরিবহনে ব্যবহৃত দুটি মিনি ট্রাকও আটক করা হয়।

শুক্রবার (৩০ অক্টোবর) রাতে আনসার ও ভূজপুর থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্লাহ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ভূজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে একটি খালের পাশে টিলা শ্রেণির জমি কাটার সময় মাটি পরিবহনে ব্যবহৃত দুটি মিনি ট্রাক আটক করা হয়। এ ঘটনায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় মনির আহমেদকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

মনির আহমেদ উপজেলার পাইন্দং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মৃত ফজল আহমেদের ছেলে। একই সঙ্গে ভবিষ্যতে অনুমতি ছাড়া মাটি কাটবেন না—এ মর্মে তাঁর কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্লাহ জানান, অবৈধভাবে মাটি কাটা বন্ধ করা এবং পরিবেশের ক্ষতি রোধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

ফটিকছড়িতে অবৈধভাবে টিলা কাটায় লাখ টাকা জরিমানা আটক ২ মিনি ট্রাক

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x