htp/epapaer.nagoriksomoy.news    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Nagorik Somoy News

কুড়িগ্রামে ইয়াবা ও হেরোইনসহ আটক ৩ রয়েছেন আইনজীবী দম্পতি

আটককৃত ব্যক্তিরা আইনজীবী আলমগীর হোসেন (৪৫) তার স্ত্রী ডলি (৩০) এবং শাহেদ মাহমুদ শাকিল (৩০) ছবি: নাগরিক সময়

কুড়িগ্রাম সদর উপজেলার খলিলগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও হেরোইনসহ তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটক ব্যক্তিদের মধ্যে কুড়িগ্রাম আইনজীবী সমিতির সদস্য এক আইনজীবী ও তার স্ত্রী রয়েছেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে সদর উপজেলার ওয়াপদাপাড়া এলাকার একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয় বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়।

আটক ব্যক্তিরা হলেন কুড়িগ্রাম সদর উপজেলার ওয়াপদাপাড়া (খলিলগঞ্জ) এলাকার আইনজীবী আলমগীর হোসেন (৪৫), তার স্ত্রী ডলি (৩০) এবং ভূরুঙ্গামারী উপজেলার ব্যাপারীটারী এলাকার শাহেদ মাহমুদ শাকিল (৩০)।

অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে আলমগীর হোসেনের কাছ থেকে ১৯০টি ইয়াবা ট্যাবলেট, ডলির কাছ থেকে ৫১টি হেরোইনের পুরিয়া এবং শাহেদ মাহমুদ শাকিলের কাছ থেকে পাচটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

সব মিলিয়ে ১৯৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। যার ওজন ১৯ দশমিক ৫ গ্রাম। এ ছাড়া পলিথিনসহ হেরোইনের ওজন চার গ্রাম। জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৯৮ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক শাহ নেওয়াজ জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আটক ব্যক্তিদের কুড়িগ্রাম সদর থানায় সোপর্দ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

কুড়িগ্রামে ইয়াবা ও হেরোইনসহ আটক ৩ রয়েছেন আইনজীবী দম্পতি

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x