htp/epapaer.nagoriksomoy.news    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Nagorik Somoy News

বিজয়নগরে বসতঘর থেকে ১২২ কেজি গাঁজা উদ্ধার গ্রেপ্তার ১

আটককৃত মো. রিপন মিয়া ছবি: নাগরিক সময়

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিযান চালিয়ে ১২২ কেজি গাঁজাসহ মো. রিপন মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোর ৪টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ১০ নম্বর পাহাড়পুর ইউনিয়নের বামুটিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, বিজয়নগর থানার একটি দল অভিযুক্ত রিপন মিয়ার বসতঘরে তল্লাশি চালিয়ে ১২২ কেজি গাঁজা উদ্ধার করে। এ সময় তাঁকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা গাঁজা আইনানুগ প্রক্রিয়ায় জব্দতালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার মো. রিপন মিয়া বামুটিয়া গ্রামের মৃত আসমত আলীর ছেলে।

এ ঘটনায় বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

বিজয়নগরে বসতঘর থেকে ১২২ কেজি গাঁজা উদ্ধার গ্রেপ্তার ১

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিযান চালিয়ে ১২২ কেজি গাঁজাসহ মো. রিপন মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোর ৪টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ১০ নম্বর পাহাড়পুর ইউনিয়নের বামুটিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, বিজয়নগর থানার একটি দল অভিযুক্ত রিপন মিয়ার বসতঘরে তল্লাশি চালিয়ে ১২২ কেজি গাঁজা উদ্ধার করে। এ সময় তাঁকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা গাঁজা আইনানুগ প্রক্রিয়ায় জব্দতালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার মো. রিপন মিয়া বামুটিয়া গ্রামের মৃত আসমত আলীর ছেলে।

এ ঘটনায় বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে বলে জানা গেছে।

Nagorik Somoy News

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x