htp/epapaer.nagoriksomoy.news    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Nagorik Somoy News

মির্জাপুরে ট্রেনের বগি লাইনচ্যুত ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ ব্যাহত

টাঙ্গাইল প্রতিনিধি :
টাঙ্গাইল প্রতিনিধি :
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬ | ভুল রিপোর্ট

মির্জাপুরে ট্রেনের বগি লাইনচ্যুত ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ ব্যাহত
ছবি : সংগৃহীত

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেড়া এলাকায় নীলসাগর এক্সপ্রেস ট্রেনের পেছনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৬টা ৪৫ মিনিটে চিলাহাটীর উদ্দেশে ঢাকা থেকে ছেড়ে যায় নীলসাগর এক্সপ্রেস। মির্জাপুর স্টেশন অতিক্রম করার পর প্রায় পাঁচ কিলোমিটার এগিয়ে মহেড়া স্টেশনের আনুমানিক দুই কিলোমিটার আগে ট্রেনটির পেছনের একটি বগি লাইনচ্যুত হয়।

এ সময় বিকট শব্দ হলে ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে চালককে বিষয়টি জানানো হলে তিনি ট্রেনটি মহেড়া স্টেশনের কাছে থামান। দুর্ঘটনায় বগিটির চাকা ও রেললাইনের সামান্য ক্ষতি হয়েছে বলে জানা গেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো যাত্রীর আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

মহেড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সোহেল রানা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কী কারণে নীলসাগর এক্সপ্রেসের বগিটি লাইনচ্যুত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। উদ্ধারকাজের জন্য রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে কাজ শুরু করেছে। অল্প সময়ের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

দুর্ঘটনার কারণে আপাতত উত্তরবঙ্গগামী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। উদ্ধারকাজ শেষ হলে রেল যোগাযোগ স্বাভাবিক হতে পারে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

মির্জাপুরে ট্রেনের বগি লাইনচ্যুত ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ ব্যাহত

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x