নরসিংদীর শিবপুর উপজেলার আইয়ুবপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে নবনির্মিত মসজিদ ও সেবাগ্রহীতাদের জন্য অবকাশ কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত অনুষ্ঠানে মসজিদ ও অবকাশ কেন্দ্রের উদ্বোধন করা হয়।
শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ফারজানা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য আলহাজ মনজুর এলাহী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রকিবুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কে এম আবু রায়ান এবং উপজেলা সহকারী উপসহকারী প্রকৌশলী আব্দুল বাছেদসহ অন্যরা।
অনুষ্ঠান পরিচালনা করেন শিবপুর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ও আইয়ুবপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক স্বপন চন্দ্র সরদার। এ সময় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) মোহাম্মদ নাজমুল কবির, পরিষদের সদস্য তানিয়া বেগম, জাহানারা বেগম, পারভিন আক্তার, মোহাম্মদ জুয়েল, মোরশেদ ভূঁইয়া, মোসলেহ উদ্দিন, মোরশেদ আলম, অহিদ উল্লা, আলী ও বাবুল মিয়াসহ পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে সংসদ সদস্য মনজুর এলাহী ইউনিয়ন পরিষদ চত্বরে গাছের চারা রোপণ করেন। পরে শিক্ষার্থীদের মধ্যে স্কুলব্যাগ ও গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি বয়স্ক, প্রতিবন্ধী ও বিধবা ভাতার নতুন বই বিতরণ করা হয়।
এ ছাড়া শিবপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে শুকনা খাবার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
নবনির্মিত মসজিদটি ইউনিয়ন পরিষদে নামাজ আদায়ের সুযোগ সৃষ্টি করবে। পাশাপাশি সেবাগ্রহীতাদের জন্য অবকাশ কেন্দ্র চালুর মাধ্যমে পরিষদে আসা মানুষের সুবিধা বাড়বে বলে আশা করা হচ্ছে।
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন