htp/epapaer.nagoriksomoy.news    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Nagorik Somoy News

সুনামগঞ্জে ৮৭ কোটি টাকার সড়ককাজে অনিয়মের অভিযোগ সরেজমিনে এমপি

ছবি : নাগরিক সময়

সুনামগঞ্জ-কাছিরগাতি-বিশ্বম্ভরপুর সড়কের উন্নয়নকাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার, গার্ডওয়ালে ফাটল ও কাজের ধীরগতির অভিযোগ উঠেছে। প্রায় ৮৭ কোটি টাকার এ প্রকল্পের কাজ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার সকালে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলীসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল।

পরিদর্শন শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি সড়ক নির্মাণে অনিয়ম ও গাফিলতির অভিযোগের পাশাপাশি তাঁর বিরুদ্ধে ওঠা এক কোটি টাকা চাঁদা দাবির অভিযোগেরও নিরপেক্ষ তদন্ত দাবি করেন।

এর আগে মঙ্গলবার বিশ্বম্ভরপুর থেকে ফেরার পথে স্থানীয় বাসিন্দারা সংসদ সদস্যের পথ আটকে একটি সেতুর সংযোগ সড়কের গার্ডওয়ালে ত্রুটি ও ফাটল দেখান। পরে বুধবার বেলা ১১টায় সরেজমিনে পরিস্থিতি দেখতে সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীকে আমন্ত্রণ জানান তিনি। নির্ধারিত সময়ে প্রকৌশলী ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত থাকলেও ঠিকাদার বা সাব-ঠিকাদারের কাউকে পাওয়া যায়নি।

প্রেস ব্রিফিংয়ে সংসদ সদস্য নুরুল ইসলাম বলেন, তাঁর বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক কোটি টাকা চাঁদা দাবির যে অভিযোগ দেওয়া হয়েছে, তিনি নিজেই সেটির সুষ্ঠু তদন্ত চান।

তিনি অভিযোগটিকে উদ্দেশ্যপ্রণোদিত, বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করেন। তাঁর ভাষ্য, কাজের মান নিশ্চিত করার উদ্যোগকে বাধাগ্রস্ত করতে অপপ্রচার চালানো হলে তা সফল হবে না। একই সঙ্গে সড়কের নির্মাণকাজের অনিয়ম ও গাফিলতির অভিযোগও নিরপেক্ষভাবে খতিয়ে দেখার দাবি জানান তিনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২২ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জ-হবিগঞ্জ সড়ক বিভাগের বিভিন্ন সড়ক ও কালভার্ট জরুরি পুনর্বাসন প্রকল্পের আওতায় লালপুর-সালামপুর সেতু এবং প্রায় পাঁচ কিলোমিটার সড়ক সংস্কার ও গার্ডওয়াল নির্মাণের কাজ চলছে।

প্রকল্পটির ব্যয় ৮৬ কোটি ৬০ লাখ টাকা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কাজটি পায় ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান মো. বদরুল ইকবাল লিমিটেড। অভিযোগ রয়েছে, শুরুতে সাব-ঠিকাদার হিসেবে দায়িত্ব পান বালিজুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আজাদ হোসেন।

আজাদ হোসেন জানান, প্রকল্পে তিনি প্রায় ২০ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর সিলেটের শফিকুল ইসলামকে কাজের দায়িত্ব দেওয়া হলেও তাঁর বিনিয়োগের অর্থ ফেরত দেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।

তাঁর আরও অভিযোগ, বর্তমানে কাজের বিলের অর্থ ভাগাভাগি করে নেওয়া হচ্ছে এবং প্রধান ঠিকাদার বদরুল ইকবাল দেশ ছেড়েছেন। এসব দাবির বিষয়ে সংশ্লিষ্ট অন্য পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

সরেজমিন পরিদর্শনের সময় লালপুর গ্রামের বাসিন্দা বাদশা মিয়া অভিযোগ করেন, সড়ক নির্মাণে নিম্নমানের ইট, বালি ও ভিটবালি ব্যবহার করা হচ্ছে। তাঁর দাবি, এ কারণে গার্ডওয়াল ধসে পড়ছে। ফসলি জমি কেটে মাটি ভরাট করায় আগামী বর্ষার আগে সড়ক ভেঙে নদীতে বিলীন হওয়ার আশঙ্কাও প্রকাশ করেন তিনি।

আরেক বাসিন্দা আরিফ রব্বানী হিমেল বলেন, প্রকৌশলগত নিয়ম যথাযথভাবে অনুসরণ না করে ‘আর্থ কম্প্যাকশন’ ও ‘মেকাডাম’-এর কাজ করা হচ্ছে। তাঁর অভিযোগ, সেতুর সামনের প্রতিরক্ষা দেয়ালগুলো ইতোমধ্যে হেলে পড়তে শুরু করেছে।

তবে নির্মাণকাজে অনিয়মের এসব অভিযোগের সত্যতা প্রকৌশলগত পরীক্ষা ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।

সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম জানান, প্রকল্পটির মোট ব্যয় ৮৭ কোটি ৬০ লাখ টাকা এবং এ পর্যন্ত প্রায় অর্ধেক কাজ সম্পন্ন হয়েছে। এর বিপরীতে ৩৭ কোটি ২৩ লাখ ৮০ হাজার টাকার বিল পরিশোধ করা হয়েছে।

গার্ডওয়াল হেলে পড়ার বিষয়ে তিনি বলেন, এটি চলমান প্রকল্পের কাজ। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। ভালোভাবে কাজ সম্পন্ন করতে ঠিকাদারকে বারবার সতর্ক করা হয়েছে বলেও জানান তিনি। তবে ব্যক্তিগত বা স্থানীয় পাওনা-দেনার বিষয়ে সড়ক বিভাগ অবগত নয় বলে উল্লেখ করেন নির্বাহী প্রকৌশলী।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. সাজিদুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আকবর আলী ও মো. রেজাউল হক, বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ হারুন, উপজেলা বিএনপি নেতা মো. আব্দুল হাই, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মমিনুল হক কালারচাঁন, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু এবং জেলা ছাত্রদল নেতা নাঈম আহমদ শিশিরসহ অনেকে।

প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ, গার্ডওয়ালের ত্রুটি এবং অর্থ পরিশোধসংক্রান্ত বিষয়গুলো নিরপেক্ষভাবে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

সুনামগঞ্জে ৮৭ কোটি টাকার সড়ককাজে অনিয়মের অভিযোগ সরেজমিনে এমপি

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x