htp/epapaer.nagoriksomoy.news    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Nagorik Somoy News

কাবাডি প্রতিযোগিতায় দর্শকের ভীড় ফিরে এলো হারানো ঐতিহ্য

ছবি : নাগরিক সময়

মাঠজুড়ে দর্শকের ভিড়, খেলোয়াড়দের দমবন্ধ করা লড়াই আর চারপাশে উচ্ছ্বাস-উল্লাস। নাগরিক ব্যস্ততায় হারিয়ে যেতে বসা গ্রামবাংলার ঐতিহ্যবাহী কাবাডি (হাডুডু) খেলাকে ঘিরে এমনই উৎসবের আমেজ তৈরি হয়েছে নীলফামারীর ডিমলা উপজেলার ঝুনাগাছচাপানী ইউনিয়নে। নতুন প্রজন্মের কাছে গ্রামীণ খেলাধুলার ঐতিহ্য তুলে ধরতে শুরু হয়েছে হাডুডু টুর্নামেন্ট-২০২৬। 

বুধবার (২৮ অক্টোবর) বিকাল ৪ টার দিকে উপজেলার ঝুনাগাছচাপানী ইউনিয়নের দক্ষিণ সোনাখুলী এলাকা সতারু চৌপুথি সংলগ্ন মাঠে টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। আয়োজন করে এসকে এন্টারপ্রাইজ চাপানীহাট ও মা হোমিও হল চাপানীহাট এর উদ্যোগে ম্যাচে মুখোমুখি হয় স্বাগতিক নাড্ডাপাড়া একাদশ বনাম বনগ্রাম একাদশ। খেলা দেখতে দুপুর থেকেই মাঠে ভিড় করেন দূরদূরান্তের নানা বয়সী মানুষ। দর্শকদের উপস্থিতিতে মাঠের চারপাশ হয়ে ওঠে প্রাণবন্ত। খেলাকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যে তৈরি হয় উৎসবের আবহ।

খেলা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মাওলানা অহিদুল ইসলাম অবসরপ্রাপ্ত শিক্ষক শালতলা দাখিল মাদ্রাসা।এ সময় উপস্থিত ছিলেন ডাঃ মাহাবুবার রহমান স্বত্বাধিকারী মা হোমিও হল চাপানীহাট, আতাউর রহমান আশিক ব্যস্থাপনা পরিচালক এসকে এন্টারপ্রাইজ চাপানীহাট, মোতালেব হোসেন প্রভাষক বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন কলেজ হাতিবান্ধা, জাহেদুল ইসলাম সভাপতি গন অধিকার পরিষদ ঝুনাগাছচাপানী শাখা।

মা হোমিও হলের স্বত্বাধিকারী ডাঃ মাহাবুবার রহমান বলেন, হাডুডু শুধু একটি খেলা নয়, এটি আমাদের শেকড়ের খেলা, আমাদের জাতীয় খেলা। গ্রামবাংলার ঐতিহ্য বাঁচিয়ে রাখতে এ ধরনের আয়োজনের কোনো বিকল্প নেই।

এসকে এন্টারপ্রাইজ পরিচালক আতাউর রহমান আশিক বলেন, যেখানে খেলাধুলা থাকে, সেখানে মাদক থাকতে পারে না। আমি বিশ্বাস করি, এই মাঠ থেকেই আগামী দিনের সুস্থ, সবল ও মাদকমুক্ত প্রজন্ম গড়ে উঠবে।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, ঝুনাগাছচাপানী ইউনিয়ন সহ আশপাশের বিভিন্ন ইউনিয়নের ৮টি দল এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। 

নুর আলম এর সার্বিক সহযোগিতায় আয়োজনটি অনুষ্ঠিত হচ্ছে

আয়োজকদের প্রত্যাশা, এই টুর্নামেন্টের মধ্য দিয়ে শুধু একটি খেলার প্রতিযোগিতা নয়, ফিরবে গ্রামীণ সম্প্রীতি ও মিলনমেলার আবহ। মাঠের এই উচ্ছ্বাস নতুন প্রজন্মকে হাডুডুর প্রতি আগ্রহী করে তুলবে এবং মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার ইতিবাচক ভূমিকা আরও জোরালো করবে।

Image

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

কাবাডি প্রতিযোগিতায় দর্শকের ভীড় ফিরে এলো হারানো ঐতিহ্য

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x