htp/epapaer.nagoriksomoy.news    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Nagorik Somoy News

মাসুদ রানাকে নিয়ে বিতর্ক সেরেস্তার কার্যক্রম থেকে অব্যাহতি দিয়ে অবাঞ্ছিত ঘোষণা

ইসলামবিরোধী ও সমাজবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে মো. মাসুদ রানা নামে এক আইনজীবী সহকারী ও টিকটকারকে নিজের সেরেস্তার সব কার্যক্রম থেকে অব্যাহতি দিয়ে অবাঞ্ছিত ঘোষণা করেছেন নওগাঁ জজ কোর্টের আইনজীবী মো. শাহীন কাদির ডলার।

সোমবার (২৬ অক্টোবর) আইনজীবী শাহীন কাদির ডলারের দেওয়া এক গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মো. মাসুদ রানাকে সেরেস্তার সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ কারণে সেরেস্তার মামলা, আইনি কার্যক্রম কিংবা দাপ্তরিক বিষয়ে তাঁর সঙ্গে যোগাযোগ না করতে সম্মানিত মক্কেল ও সর্বসাধারণের প্রতি অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে সেরেস্তার নাম ব্যবহার করে তাঁর সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য সতর্ক করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মাসুদ রানার সঙ্গে সেরেস্তার নাম ব্যবহার করে কোনো অননুমোদিত যোগাযোগ বা আর্থিক লেনদেনের ফলে সৃষ্ট কার্যক্রমের দায়ভার সেরেস্তা কিংবা সেখানে কর্মরত কেউ গ্রহণ করবেন না।

এদিকে মাসুদ রানার ব্যক্তিগত কর্মকাণ্ড নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে, তিনি দীর্ঘদিন ধরে তাঁর শালিকাকে নিয়ে অশ্লীল অঙ্গভঙ্গিসংবলিত টিকটক ভিডিও প্রকাশ করে আসছিলেন। এ ছাড়া গত ২৫ অক্টোবর তিনি তাঁর শালিকাকে বিয়ে করেছেন বলে বিভিন্ন মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

মাসুদ রানাকে নিয়ে বিতর্ক সেরেস্তার কার্যক্রম থেকে অব্যাহতি দিয়ে অবাঞ্ছিত ঘোষণা

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x