htp/epapaer.nagoriksomoy.news    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Nagorik Somoy News

ভোরের কুয়াশা আর হিমেল হাওয়া পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ১৬.১ ডিগ্রি

ছবি : নাগরিক সময়

উত্তরের জেলা পঞ্চগড়ে ধীরে ধীরে জেঁকে বসতে শুরু করেছে শীত। সন্ধ্যা নামতেই বাড়ছে ঠান্ডার অনুভূতি, আর ভোরে কুয়াশা ও হিমেল বাতাস জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। দিনের বেলায় রোদের কারণে কিছুটা উষ্ণতা থাকলেও রাত ও ভোরে শীতের প্রভাব ক্রমেই স্পষ্ট হচ্ছে।

সোমবার (২৬ অক্টোবর) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ১৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আগের দিন রবিবার একই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ, এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ০.৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ।

হিমালয়ের পাদদেশে অবস্থিত পঞ্চগড়ে গত কয়েক দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা ১৭ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছিল। তবে তাপমাত্রা কমে ১৬ ডিগ্রির ঘরে নেমে আসায় শীতের অনুভূতি আরও বাড়তে শুরু করেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যার পর থেকে ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে। ভোরে কুয়াশার সঙ্গে হিমেল বাতাস শীতের আবহ আরও বাড়িয়ে দিচ্ছে। তবে দিনের বেলায় সূর্যের আলো ছড়িয়ে পড়লে ঠান্ডার অনুভূতি কিছুটা কমে আসে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, পঞ্চগড়ে তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করেছে। রাত ও ভোরে কুয়াশার প্রবণতাও বাড়ছে। দিনের বেলায় তাপমাত্রা তুলনামূলক বেশি থাকায় গরম অনুভূত হলেও রাতে ও ভোরে ঠান্ডা বাড়ছে। আগামী দিনগুলোতে তাপমাত্রা আরও কমে শীতের অনুভূতি বাড়তে পারে।

Image

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

ভোরের কুয়াশা আর হিমেল হাওয়া পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ১৬.১ ডিগ্রি

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x