ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মোটরসাইকেলে করে মাদক বহনের সময় ৭৫ বোতল স্কাফ সিরাপসহ দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও আটক করা হয়।
সোমবার (২৬ অক্টোবর) সকাল ৮টা ৩৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানা পুলিশের একটি দল অভিযান চালায়। উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের মুরাদনগর এলাকায় অভিযানকালে মোটরসাইকেলটির দুই আরোহীকে তল্লাশি করে ৭৫ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। পরে তাঁদের গ্রেপ্তার করে উদ্ধার করা মালামাল বিধি অনুযায়ী জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চর চারতলা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে মো. সাব্বির সরকার ওরফে সাব্বির এবং বিজয়নগর উপজেলার খিরাতলা গ্রামের ফারুক মিয়ার ছেলে জুনাইদ মিয়া। জুনাইদের বর্তমান ঠিকানা একই উপজেলার কাশিনগর এলাকায়।
এ ঘটনায় বিজয়নগর থানায় মাদকদ্রব্য-সংক্রান্ত একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন