htp/epapaer.nagoriksomoy.news    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Nagorik Somoy News

কালিহাতীতে সরকারি কর্মকর্তাদের দায়িত্ব পালনে কঠোর নির্দেশ জেলা প্রশাসকের

ছবি : নাগরিক সময়

টাঙ্গাইলের কালিহাতীতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ। সভায় সরকারি দায়িত্ব যথাযথভাবে পালন, শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান, স্বাস্থ্য কমপ্লেক্সকে দালালমুক্ত রাখা এবং মাদক ও কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধে গুরুত্ব দেওয়া হয়।

সোমবার (২৬ অক্টোবর) সকালে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য লুৎফর রহমান মতিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

সভায় জেলা প্রশাসক সরকারি কর্মকর্তাদের যথাসময়ে অফিসে উপস্থিত হওয়া, দাপ্তরিক দায়িত্ব নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন এবং সরকারি নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের নির্দেশনা দেন। পাশাপাশি মাঠপর্যায়ে সরকারি কার্যক্রম তদারকি, উন্নয়নমূলক কর্মকাণ্ডের অগ্রগতি পর্যবেক্ষণ এবং জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সপ্তাহে অন্তত এক দিন পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং বিদ্যালয়ের ছাদসহ পুরো প্রাঙ্গণ পরিষ্কার রাখার বিষয়ে আলোচনা হয়। সরকারি বিদ্যুৎ সাশ্রয় ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে শিক্ষাপ্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের বিষয়টিও গুরুত্ব পায়।

এ ছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের হয়রানি বন্ধ ও দালালদের অপতৎপরতা প্রতিরোধ করে মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। কালিহাতীতে মাদক কারবার ও কিশোর গ্যাংয়ের তৎপরতা প্রতিরোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় সরকারি সেবার মান উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনা এবং জনভোগান্তি কমাতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার বিষয়ে আলোচনা হয়।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

কালিহাতীতে সরকারি কর্মকর্তাদের দায়িত্ব পালনে কঠোর নির্দেশ জেলা প্রশাসকের

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x