নওগাঁর রাণীনগরে জনসাধারণের সহযোগিতায় তিনজন মোটরসাইকেল চুরির ঘটনায় জড়িত সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়েছে। এ সময় চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার করা হয়। পাশাপাশি চুরি হওয়া মাইকের বিভিন্ন অংশও জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, রাণীনগর উপজেলার কাশিমপুর (বরাইচপাড়া) এলাকার বাসিন্দা মো. ফেরদৌস সরদার (৩০), পিতা মো. জামাল সরদার, প্রতিদিনের মতো তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটি শয়নকক্ষে রেখে ঘুমিয়ে পড়েন। পরে ২৪ অক্টোবর ২০২৬ তারিখ সকাল আনুমানিক ৬টার দিকে ঘুম থেকে উঠে তিনি মোটরসাইকেলটি নির্ধারিত স্থানে দেখতে পাননি।
এরপর ফেরদৌস সরদার তাঁর নিকটাত্মীয় ও রাণীনগর থানা পুলিশের সহায়তায় খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তিনজনকে শনাক্ত করা হয়। পরে রাণীনগর থানাধীন করজগ্রাম খাঁনপুকুর এলাকার রাস্তার পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। একই সঙ্গে চুরির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে চুরি হওয়া মাইকের বিভিন্ন অংশ জব্দ করা হয় বলে জানানো হয়েছে।
এ ঘটনায় জব্দ করা মোটরসাইকেল ও মাইকের ইউনিট উপস্থিত লোকজনের সামনে জব্দ করা হয়। এ বিষয়ে রাণীনগর থানায় দণ্ডবিধির ৪৫৭/৩৮০/৪১১ ধারায় একটি চুরির মামলা রুজু করা হয়েছে।
অপরাধী শনাক্ত ও গ্রেপ্তারে জনসাধারণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে তথ্য থাকলে নিকটস্থ থানা পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়েছে।
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন