নওগায় এক ব্যক্তির মোটরসাইকেল ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁদের হেফাজত থেকে ছিনতাই হওয়া মোটরসাইকেল ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর ২০২৬ তারিখে ভুক্তভোগী হানিফ নামে এক গ্রিল মিস্ত্রি কাজ শেষে নিজ বাড়ির উদ্দেশে রওনা হন। রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে নওগাঁ সদর থানাধীন চুনিয়াগাড়ি গ্রামে শিহাব হোসেনের জমির পাশের রাস্তার ফাঁকা স্থানে পৌঁছালে অজ্ঞাতনামা তিন ব্যক্তি তাঁকে ভয়ভীতি দেখিয়ে তাঁর মোটরসাইকেল ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
ঘটনাটি পুলিশ সুপারের নজরে এলে তিনি জেলা গোয়েন্দা শাখা, নওগাঁকে দ্রুত আসামিদের শনাক্ত করে ছিনতাই হওয়া মোটরসাইকেল ও মোবাইল ফোন উদ্ধারের নির্দেশ দেন। এরপর ডিবি পুলিশের একটি চৌকস দল ঘটনার বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ শুরু করে।
এরই ধারাবাহিকতায় জয়পুরহাট ও নওগাঁ সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে গত ২০ অক্টোবর ২০২৬ তারিখ সন্ধ্যা ৭টার দিকে নওগাঁ সদর থানাধীন হাঁপানিয়া বাজার থেকে ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নওগাঁর জগৎ সিংহপুর গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে ইমাম হাসান বুলেট (৪৪), রাণীনগর উপজেলার চক কুতুব গ্রামের সামছুর রহমানের ছেলে ফারুক শেখ ওরফে ওমর আলী (২২) এবং জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার হাসতা বসন্তপুর গ্রামের মৃত মনতাছার রহমানের ছেলে আশিকুর রহমান ছানি (৩৯)।
পুলিশ জানায়, গ্রেপ্তার ইমাম হাসান বুলেটের বিরুদ্ধে চুরি, ডাকাতির প্রস্তুতি, মাদক ও অস্ত্র আইনের মামলাসহ মোট ছয়টি মামলা রয়েছে। অপর গ্রেপ্তার আশিকুর রহমান ছানির বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে একটি মামলা রয়েছে বলে জানা গেছে।
নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, অপরাধ প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ সর্বাত্মক তৎপর রয়েছে।
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন