নরসিংদীর শিবপুরে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক ভাইস প্রেসিডেন্ট, নরসিংদী চেম্বার অব কমার্সের সাবেক প্রেসিডেন্ট এবং নরসিংদী কল্যাণ সমিতির প্রেসিডেন্ট মরহুম রমিজ উদ্দিন ফকিরের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) শিবপুর উপজেলার দুলালপুর মোড়ে মরহুমের নিজ বাসভবনে এসব ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
এ ছাড়া দুলালপুর বিলচিনাদী এতিমখানার শিশুরা কোরআন খতমে অংশ নেয় এবং মরহুমের কবর জিয়ারত করে। অনুষ্ঠানে এতিমখানার শিশুদের জন্য তবারকের ব্যবস্থাও করা হয়।
মরহুম রমিজ উদ্দিন ফকির ছিলেন শিবপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম রিপনের বাবা। জীবদ্দশায় তিনি সাধারণ মানুষের কাছে অত্যন্ত প্রিয় ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং গোপনে সাহায্য-সহযোগিতা করার জন্য তাঁর সুনাম ছিল।
এ ছাড়া ব্যবসায়ী সংগঠনের নেতৃত্বেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর মৃত্যুবার্ষিকীতে স্বজন, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসী মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান এবং তাঁর আত্মার শান্তি কামনা করেন।
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন