ধর্মীয় আচার-অনুষ্ঠান, পূজা-অর্চনা ও নানা আয়োজনের মধ্য দিয়ে নীলফামারীর ডিমলা উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। ১৬ অক্টোবর মহাষষ্ঠীতে শুরু হওয়া এ উৎসবের সমাপ্তি ঘটে ২১ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে। এ বছর ডিমলা উপজেলায় মোট ৭৮টি দুর্গাপূজা মণ্ডপে উৎসব উদ্যাপিত হয়।
পূজার শুরু থেকে বিসর্জন পর্যন্ত উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত তৎপরতা, কঠোর নজরদারি ও নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থার কারণে কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্বিঘ্নে ধর্মীয় উৎসব উদ্যাপন করতে পারায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামান ও ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন উপজেলার সনাতন ধর্মাবলম্বীরা।
দুর্গাপূজাকে কেন্দ্র করে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে শুরু থেকেই মাঠপর্যায়ে তৎপর ছিল উপজেলা প্রশাসন ও ডিমলা থানা পুলিশ। পূজার দিনগুলোতে নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ, সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে সমন্বয় এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়। প্রশাসন ও পুলিশের এই সতর্ক অবস্থানের ফলে পূজার শুরু থেকে প্রতিমা বিসর্জন পর্যন্ত উৎসবের পরিবেশ শান্তিপূর্ণ ছিল।
পূজার সার্বিক কার্যক্রম ও নিরাপত্তাব্যবস্থা সমন্বয়ে ‘দুর্গাপূজা পরিচালনা টিম-২০২৬’ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তথ্য আদান-প্রদান করা হয়। গ্রুপটিতে উপজেলা প্রশাসন, পুলিশ, পূজা উদ্যাপন কমিটি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা যুক্ত ছিলেন। এর মাধ্যমে পূজামণ্ডপগুলোর পরিস্থিতি, নিরাপত্তাব্যবস্থা এবং পূজাসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য দ্রুত আদান-প্রদান ও সমন্বয় করা সম্ভব হয়। ফলে সংশ্লিষ্ট সবার মধ্যে যোগাযোগ বজায় রাখা এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ সহজ হয়।
এরই ধারাবাহিকতায় উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তাব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করেন নীলফামারীর জেলা প্রশাসক মো. হুমায়ুন কবিরসহ পুলিশ ও বিজিবির সেক্টর পর্যায়ের কর্মকর্তারা। পরিদর্শনকালে তাঁরা পূজা উদ্যাপন কমিটি ও মন্দির পরিচালনা পরিষদের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং নিরাপত্তা জোরদার ও যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
উপজেলা প্রশাসন ও থানা পুলিশের পক্ষ থেকে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা, পূজারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ পরিবেশে উৎসব সম্পন্ন করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ইউএনও মো. ইমরানুজ্জামানের নেতৃত্বে প্রশাসনের তদারকি এবং ওসি মো. আশরাফুল ইসলামের নেতৃত্বে পুলিশের দায়িত্বশীল ভূমিকা উৎসবের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনকে ঘিরেও শান্তিপূর্ণ পরিবেশ বজায় ছিল। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গোৎসবের সমাপ্তি ঘটে। এ সময় সনাতন ধর্মাবলম্বীরা ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এবং আগামী দিনেও ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
বিসর্জন শেষে ডিমলা উপজেলা হিন্দু, বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক উৎপলকান্তি সিং ও সদস্যসচিব জ্যোতি রঞ্জন রায়সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এবং সাধারণ সনাতন ধর্মাবলম্বীরা উপজেলা প্রশাসন ও পুলিশের ভূমিকার প্রশংসা করেন। তাঁরা জানান, ইউএনওর সময়োপযোগী নির্দেশনা ও সার্বিক তদারকি এবং ওসির নেতৃত্বে পুলিশের পেশাদার দায়িত্ব পালনের কারণে তাঁরা স্বস্তি ও নিরাপত্তার সঙ্গে দুর্গাপূজা উদ্যাপন করতে পেরেছেন।
তাঁরা আরও বলেন, ধর্মীয় উৎসব চলাকালে নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আন্তরিকতা এবং সতর্ক অবস্থান তাঁদের মধ্যে আস্থা তৈরি করেছে। শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদ্যাপন ও প্রতিমা বিসর্জন সম্পন্ন হওয়ায় তাঁরা সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামান বলেন, “সরকারের নির্দেশনা ও সরকারি দায়িত্বের অংশ হিসেবে সব ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা, নিরাপত্তা ও উৎসব উদ্যাপনের অনুকূল পরিবেশ নিশ্চিত করতে উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। ডিমলা উপজেলায় ৭৮টি পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হয়েছে।
পূজার শুরু থেকে প্রতিমা বিসর্জন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসন, পুলিশ ও সংশ্লিষ্ট সবাই সমন্বিতভাবে দায়িত্ব পালন করেছেন। সবার সহযোগিতায় নির্বিঘ্নে দুর্গোৎসব সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই। ডিমলায় ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্যের এই পরিবেশ ভবিষ্যতেও বজায় থাকবে বলে আশা করি।
সংশ্লিষ্টদের মতে, ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগ, দায়িত্বশীলতা এবং কার্যকর নজরদারি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সহায়ক হয়েছে। সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও নিরাপত্তা নিশ্চিত করার মধ্য দিয়ে ডিমলায় দুর্গোৎসবের সমাপ্তি ধর্মীয় সহাবস্থান ও সাম্প্রদায়িক সম্প্রীতির ইতিবাচক দৃষ্টান্ত তুলে ধরেছে।
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন