চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে অভিযান চালিয়ে ৯০ বোতল ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মাদকের আনুমানিক মূল্য ৩৬ হাজার টাকা। অভিযানের সময় এসব মাদকের কোনো মালিককে শনাক্ত করা যায়নি।
বিজিবি সূত্রে জানা যায়, বুধবার (২১ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর চরধরমপুর বিওপির একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।
অভিযানটি ভোলাহাট উপজেলার চরধরমপুর গ্রামের হান্নান নামের এক ব্যক্তির আমবাগানে চালানো হয়। এলাকাটি সীমান্তের ২০১/২২-এস পিলার থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত। সেখানে তল্লাশি চালিয়ে মালিকবিহীন ৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করেন বিজিবি সদস্যরা।
জব্দ করা মাদকদ্রব্যের বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্ত দিয়ে মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত তৎপরতার অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন