শারদীয় দুর্গোৎসবকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর রাখতে নরসিংদীর শিবপুরে গভীর রাত পর্যন্ত বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ ফারজানা ইয়াসমিন। সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা থেকে শুরু করে রাত ২টা পর্যন্ত তিনি উপজেলার পুটিয়া, যোশর ও জয়নগর ইউনিয়নের একাধিক পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং সনাতন ধর্মাবলম্বী মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
পরিদর্শনের এই দীর্ঘ কার্যক্রমে ইউএনও পুটিয়া ইউনিয়নের কারারচর নাগ বাড়ি, বণিক পাড়া ও দত্ত বাড়ি; যোশর ইউনিয়নের গোপীনাথ উত্তর আখড়া ও যোশর বড় বাড়ি এবং জয়নগর ইউনিয়নের জয়নগর দুর্গা মন্দির পূজামণ্ডপগুলো সশরীরে পরিদর্শন করেন।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব চক্রবর্তী, পুটিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিল্লাল হোসেন, প্রশাসনিক কর্মকর্তা আলতাফ হোসেন, ইউপি সদস্য রতন মিয়া ও রোমান পাঠানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মণ্ডপ পরিদর্শনকালে ইউএনও মোছাঃ ফারজানা ইয়াসমিন হিন্দু সম্প্রদায়ের লোকজনের সার্বিক খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে শারদীয় উৎসবের আনন্দ ভাগাভাগি করেন। তিনি বলেন, শিবপুরে এবার মোট ৭০টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হচ্ছে। সরকারের সুনির্দিষ্ট নির্দেশনা অনুযায়ী উপজেলা প্রশাসন সর্বাত্মক কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, “প্রতিটি মণ্ডপের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন। ধর্ম যার যার, কিন্তু নিরাপত্তা পাওয়ার অধিকার সবার রয়েছে। আপনাদের সুরক্ষার দায়িত্বে আমরা সার্বক্ষণিক নিয়োজিত আছি। আপনারা কোনো ধরনের শঙ্কা ছাড়াই নির্বিঘ্নে উৎসব পালন করুন, যেকোনো প্রয়োজনে প্রশাসন আপনাদের পাশে রয়েছে।”
প্রশাসনের এমন আন্তরিক ও নিবিড় তদারকিতে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় পূজা উদযাপন কমিটি ও সনাতন ধর্মাবলম্বীরা।
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন