নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যার প্রতিবাদ এবং সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম.এ. মোত্তালিব ভূঁইয়ার ওপর হামলার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে শহরের ট্রাফিক পয়েন্টে এ কর্মসূচি পালন করা হয়। এতে সাংবাদিক, রাজনৈতিক নেতাকর্মী, মানবাধিকারকর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
জাতীয় সাংবাদিক সংস্থার সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি ও দৈনিক খবরপত্রের জেলা প্রতিনিধি আল হেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহসভাপতি ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, সহসভাপতি ও ইউএনবি প্রতিনিধি অরুণ চক্রবর্তী, সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাবের প্রতিনিধি মো. হাসান চৌধুরী, জেলা এলডিপির সাধারণ সম্পাদক শেখ এমদাদুল হক, বিএনপি নেতা আব্দুল করিম পাঠান এবং জেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক গোলাম হোসেন অভি।
এ ছাড়া বক্তব্য দেন জেলা কমিটির কার্যনির্বাহী সদস্য ও জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি জহিরুল ইসলাম লাল মিয়া, হাওর বাঁচাও আন্দোলনের তাহিরপুর উপজেলা কমিটির সভাপতি ও গীতিকার মোছায়েল আহমদ, বিএনপি নেতা হেলাল আহমদ জুয়েল, জাতীয় সাংবাদিক সংস্থার সহদপ্তর সম্পাদক ও দৈনিক সকালের সময়ের প্রতিনিধি কে এম শহিদুল ইসলাম, দৈনিক ভোরের ডাকের প্রতিনিধি শামছুল আলম আখঞ্জি টিটু, মানবাধিকারকর্মী মোসাদ্দেক আলী, কবি রেজাউল করিম ও অনলাইন এম টিভির জেলা প্রতিনিধি ইফতিয়াক সুমনসহ অনেকে।
সমাবেশে বক্তারা সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। এ বিষয়ে তাঁরা স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে ৪০ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি উত্থাপন করেন।
একই সঙ্গে সুনামগঞ্জের দোয়ারাবাজারে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম.এ. মোত্তালিব ভূঁইয়ার ওপর হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।
তাঁদের মতে, সাংবাদিকদের ওপর হামলা ও হত্যার মতো ঘটনা স্বাধীন সাংবাদিকতা এবং গণমাধ্যমকর্মীদের নিরাপত্তার জন্য উদ্বেগজনক। এ ধরনের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করা প্রয়োজন।
প্রতিবাদ সমাবেশ থেকে সাংবাদিকতা পেশার জাতীয়করণ, সরকারি বিজ্ঞাপন বণ্টনে অনিয়ম ও বৈষম্য দূরীকরণ, পেশাগত ক্ষেত্রে স্বজনপ্রীতি ও পক্ষপাতমূলক সাংবাদিকতার প্রতিকার এবং সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানানো হয়।
এ ছাড়া মাঠপর্যায়ে কর্মরত সাংবাদিকদের ন্যূনতম পারিশ্রমিক নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান বক্তারা। যেসব গণমাধ্যম প্রতিষ্ঠান কর্মরত সাংবাদিকদের ন্যূনতম পারিশ্রমিক দিতে ব্যর্থ, সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি তোলা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন গীতিকার আব্দুল হান্নান, জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সংবাদ প্রতিদিনের প্রতিনিধি রাজু আহমেদ রমজান, মানবাধিকারবিষয়ক সম্পাদক ও দৈনিক প্রভাতের প্রতিনিধি আনোয়ারুল হক, সহ-মহিলা বিষয়ক সম্পাদক তাহমিদা আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক ও দৈনিক জনতার প্রতিনিধি আফতাব উদ্দিন, কার্যনির্বাহী সদস্য ও দৈনিক খবরপত্রের প্রতিনিধি হোসাইন মাহমুদ শাহীন এবং দৈনিক শুভ প্রতিদিনের জেলা প্রতিনিধি প্রীতম দাস।
এ ছাড়া বিভিন্ন গণমাধ্যমের স্থানীয় প্রতিনিধি, জুলাইযোদ্ধা, কবি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও ক্যামেরা পারসনসহ স্থানীয় সাংবাদিকেরা কর্মসূচিতে অংশ নেন।
বক্তারা সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা, হামলা ও হত্যার ঘটনায় জবাবদিহি প্রতিষ্ঠা এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেন।
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন