htp/epapaer.nagoriksomoy.news    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Nagorik Somoy News

পোরশায় নদীতে রিং জাল বসানোকে কেন্দ্র করে সংঘর্ষ মাথায় আঘাতে যুবকের মৃত্যু

ছবি : নাগরিক সময়

নওগাঁর পোরশায় পূর্ণভবা নদীতে মাছ ধরার রিং জাল বসানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় মাথায় আঘাত পেয়ে সেলিম রেজা (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নিতপুর ইউনিয়নের রঘুনাথপুর এলাকার মাটিকাটা নামক স্থানে পূর্ণভবা নদীতে এ ঘটনা ঘটে। নিহত সেলিম রেজা উপজেলার পশ্চিম রঘুনাথপুর (টেকঠা) গ্রামের মো. নুর বক্তের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নদীতে মাছ ধরার রিং জাল বসানোকে কেন্দ্র করে সেলিম রেজার সঙ্গে নিতপুর ইউনিয়নের জেলেপাড়া গ্রামের কামরুলের ছেলে মোস্তাকিমের (২৫) কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে মোস্তাকিম ক্ষিপ্ত হয়ে শক্ত কোনো বস্তু দিয়ে সেলিম রেজার মাথায় সজোরে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এতে তিনি গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দ্রুত পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. এবাদুল হক তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাছ ধরার রিং জাল বসানোকে কেন্দ্র করে এক যুবকের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

পোরশায় নদীতে রিং জাল বসানোকে কেন্দ্র করে সংঘর্ষ মাথায় আঘাতে যুবকের মৃত্যু

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x