htp/epapaer.nagoriksomoy.news    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Nagorik Somoy News

নওগাঁর সাপাহারে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান

ছবি : নাগরিক সময়

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নওগাঁর সাপাহার উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন নওগাঁ-১ (পোরশা-সাপাহার-নিয়ামতপুর) আসনের সংসদ সদস্য জনাব মোঃ মোস্তাফিজুর রহমান।

পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন এবং শারদীয় দুর্গোৎসবের সার্বিক পরিবেশ ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ, সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), সংসদ সদস্যের সহধর্মিণী ফরিদা বেগম, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

শারদীয় দুর্গোৎসবকে ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তিপূর্ণ পরিবেশ ও উৎসবমুখর পরিস্থিতি বজায় রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্থানীয়রা।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

নওগাঁর সাপাহারে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নওগাঁর সাপাহার উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন নওগাঁ-১ (পোরশা-সাপাহার-নিয়ামতপুর) আসনের সংসদ সদস্য জনাব মোঃ মোস্তাফিজুর রহমান।

পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন এবং শারদীয় দুর্গোৎসবের সার্বিক পরিবেশ ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ, সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), সংসদ সদস্যের সহধর্মিণী ফরিদা বেগম, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

শারদীয় দুর্গোৎসবকে ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তিপূর্ণ পরিবেশ ও উৎসবমুখর পরিস্থিতি বজায় রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্থানীয়রা।

Nagorik Somoy News

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x