htp/epapaer.nagoriksomoy.news    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Nagorik Somoy News

বসুন্ধরা গ্রুপের প্রকল্পে কাজ করতে গিয়ে পা হারানো নয়নের আকুতি উপযুক্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি

চট্রগ্রাম প্রতিনিধি :
চট্রগ্রাম প্রতিনিধি :
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬ | ভুল রিপোর্ট

বসুন্ধরা গ্রুপের প্রকল্পে কাজ করতে গিয়ে পা হারানো নয়নের আকুতি উপযুক্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি
ছবি : নাগরিক সময়

চট্টগ্রামের মীরসরাইয়ে বসুন্ধরা গ্রুপের প্রকল্পে কাজ করার সময় মর্মান্তিক দুর্ঘটনায় এক পা হারিয়ে চিরতরে পঙ্গুত্ববরণকারী তরুণ শাখাওয়াত হোসেন নয়ন ও তাঁর অসহায় পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলন করেছেন। চিকিৎসায় সর্বস্বান্ত হয়ে এখন মানবেতর জীবনযাপন করা এই পরিবারটি নয়নের উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ এবং একটি পুনর্বাসনমূলক চাকরির দাবি জানিয়েছে।

রবিবার (১৮ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

যেভাবে ঘটেছিল মর্মান্তিক দুর্ঘটনা

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী নয়নের বড় ভাই ইমাম হোসেন জানান, ২০২১ সালে বাবা মারা যাওয়ার পর সংসারের হাল ধরতে মাত্র ২০ বছর বয়সে বসুন্ধরা গ্রুপের প্রকল্পে চাকরি নিয়েছিলেন শাখাওয়াত হোসেন নয়ন। কিন্তু সেখানে কাজ করার সময় ৭ টনের একটি বিশাল পাইলিং তাঁর পায়ের ওপর এসে পড়লে পা মারাত্মকভাবে থেঁতলে যায়।

দুর্ঘটনার পর কোম্পানির স্টাফ ও ম্যানেজমেন্টের লোকজন তাঁকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলেও পুলিশ ও চিকিৎসকদের কাছে সম্পূর্ণ মিথ্যা তথ্য দেওয়া হয়। তারা দাবি করেন যে নয়ন নিজ বাড়ির তিন তলার ছাদ থেকে পড়ে আহত হয়েছেন! এমন মিথ্যা তথ্য দিয়ে প্রাথমিক ব্যান্ডেজ করিয়েই কোম্পানির লোকজন হাসপাতালে নয়নকে ফেলে রেখে গা ঢাকা দেন।

মায়ের আকুতি ও হাসপাতাল পর্ব

নয়ন রাতে বাড়িতে না ফেরায় তাঁর মা নুরের নেহার বেগম রাত ১১টার দিকে নয়নের সুপারভাইজার ইয়াসিনকে ফোন করে ছেলের খোঁজ নেন। তখন জানতে পারেন নয়ন হাসপাতালে ভর্তি। রাত ১২টার দিকে মা হাসপাতালে পৌঁছে দেখতে পান, যারা নয়নকে এনেছিল তারা কেউ সেখানে নেই। চিকিৎসকেরা জানান, নয়নের পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করাতে হবে।

পরবর্তীতে নয়নের পরিবার বসুন্ধরা গ্রুপের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করলেও কর্তৃপক্ষ কেবল দিন-তারিখ দিয়ে কালক্ষেপণ করে এবং কোনো ধরনের চিকিৎসা বা আর্থিক সহায়তা দেওয়া থেকে বিরত থাকে। শেষ পর্যন্ত বাধ্য হয়ে বাবার রেখে যাওয়া শেষ সম্বলটুকু বিক্রি করে ছেলের উন্নত চিকিৎসা করান মা নুরের নেহার বেগম। বর্তমানে অর্থাভাব ও ঋণের বোঝায় পরিবারটি সম্পূর্ণ নিঃস্ব।

বসুন্ধরা গ্রুপের প্রতি প্রশ্ন ও ক্ষোভ

দেশজুড়ে বিভিন্ন সময় অসচ্ছল ও দরিদ্র মানুষের মাঝে বড় অংকের আর্থিক সহযোগিতা দেওয়ার জন্য পরিচিত বসুন্ধরা গ্রুপ। অথচ নিজেদের প্রকল্পে কাজ করতে গিয়ে চিরতরে পঙ্গু হয়ে যাওয়া এক তরুণ শ্রমিকের চিকিৎসায় প্রতিষ্ঠানটির এমন উদাসীনতা ও দায়িত্বহীনতা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় এলাকাবাসী।

পরিবারের পক্ষে থেকে জোরালো দাবি জানানো হয়েছে—পঙ্গু তরুণ নয়নের ভবিষ্যৎ ও তাঁর পরিবারের জীবনধারণের জন্য বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে অবিলম্বে উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ এবং একটি স্থায়ী চাকরির ব্যবস্থা করা হোক। অন্যথায় পরিবারটিকে চরম মানবিক বিপর্যয় ও অনাহারে দিন কাটাতে হবে। একই সঙ্গে নয়নের সুচিকিৎসা ও বেঁচে থাকার লড়াইয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।

Image

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

বসুন্ধরা গ্রুপের প্রকল্পে কাজ করতে গিয়ে পা হারানো নয়নের আকুতি উপযুক্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x