htp/epapaer.nagoriksomoy.news    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Nagorik Somoy News

শিবপুরে কৃষিজমির টপ সয়েল কাটার বিরুদ্ধে অভিযান জব্দ ভেকু মেশিন

ছবি : নাগরিক সময়

নরসিংদীর শিবপুরে কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি (টপ সয়েল) কাটা বন্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ভেকু মেশিন জব্দ করা হয়েছে। তবে অভিযানের খবর পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

রোববার (১৮ অক্টোবর) শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের বিলশরণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) শামিউর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে সহযোগিতা করে শিবপুর মডেল থানা পুলিশ।

অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ভেকু মেশিন জব্দ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে প্রশাসনের সদস্যরা পৌঁছানোর আগেই সংশ্লিষ্ট ব্যক্তিরা সেখান থেকে সরে পড়ায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা যায়নি।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এ ঘটনায় জমির মালিককে নোটিশ দেওয়ার পাশাপাশি আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি ফসল উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ মাটি নির্বিচারে কেটে নেওয়া হলে জমির উর্বরতা কমে যাওয়ার পাশাপাশি দীর্ঘমেয়াদে কৃষি উৎপাদন ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে।

এ কারণে কৃষিজমির সুরক্ষা এবং মাটির উর্বরতা বজায় রাখতে উপজেলা প্রশাসন এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে। একই সঙ্গে কৃষিজমির ক্ষতি রোধে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

Image

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

শিবপুরে কৃষিজমির টপ সয়েল কাটার বিরুদ্ধে অভিযান জব্দ ভেকু মেশিন

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x