htp/epapaer.nagoriksomoy.news    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Nagorik Somoy News

দুর্গাপূজার নিরাপত্তায় টাঙ্গাইলে জেলা পুলিশের পরিদর্শন ও যৌথ মহড়া

ছবি : নাগরিক সময়

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে টাঙ্গাইলে পূজামণ্ডপ পরিদর্শন ও যৌথ মহড়া পরিচালনা করেছে জেলা পুলিশ। এ কার্যক্রমের মাধ্যমে পূজামণ্ডপগুলোর নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পুলিশের প্রস্তুতি যাচাই করা হয়।

এলেঙ্গা থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে টাঙ্গাইল জেলার উত্তরাঞ্চলের বিভিন্ন থানার পূজামণ্ডপ পরিদর্শন করেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় তাঁরা মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং পূজা উদযাপনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে খোঁজখবর নেন।

টাঙ্গাইল জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রবিউল ইসলামের উদ্যোগে এ পরিদর্শন ও যৌথ মহড়া অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) ফৌজিয়া হাবিব খান, কালিহাতী সার্কেলের সহকারী পুলিশ সুপার মনজুরুল ইসলাম, মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট থানার পুলিশ কর্মকর্তারা।

এ ছাড়া কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী, ঘাটাইল থানার ওসি মোকসেদুর রহমান সাগর এবং জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তর শাখার ওসিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা কর্মসূচিতে অংশ নেন।

পরিদর্শনকালে পূজামণ্ডপগুলোর নিরাপত্তাব্যবস্থা, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জরুরি পরিস্থিতিতে পুলিশের করণীয় নিয়ে পর্যালোচনা করা হয়। পাশাপাশি যৌথ মহড়ার মাধ্যমে নিরাপত্তা কার্যক্রমের প্রস্তুতি যাচাই করা হয়। কর্মকর্তারা মণ্ডপসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করে উৎসব চলাকালে সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পূজামণ্ডপগুলোতে নিরাপদ পরিবেশ বজায় রাখতে পুলিশের তৎপরতা জোরদার করা হয়েছে।

সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে সবাই যেন নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সংশ্লিষ্ট সবার সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

দুর্গাপূজার নিরাপত্তায় টাঙ্গাইলে জেলা পুলিশের পরিদর্শন ও যৌথ মহড়া

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x