চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে অভিযান চালিয়ে ৪৩ বোতল নেশাজাতীয় কোডিনযুক্ত ‘ইস্কাফ’ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৭ অক্টোবর ২০২৬) মধ্যরাতে পরিচালিত এ অভিযানে সিরাপগুলো মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়।
৫৯ বিজিবি (মহানন্দা ব্যাটালিয়ন) সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটে ভোলাহাট বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ভোলাহাট উপজেলার ১ নম্বর ভোলাহাট ইউনিয়নের চামুচা গ্রামে সীমান্ত পিলার ১৯৬/৪-এস থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ২০০ গজ দূরে তল্লাশি চালানো হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৪৩ বোতল নেশাজাতীয় ‘ইস্কাফ’ সিরাপ উদ্ধার করা হয়। পরে সেগুলো বিধি অনুযায়ী জব্দ করা হয়।
জব্দ করা মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণের প্রক্রিয়া চলছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।
এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে কাজ করছে।
তিনি আরও জানান, সীমান্ত দিয়ে মাদক পাচার ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
সীমান্ত এলাকায় মাদকবিরোধী তৎপরতা জোরদারের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন