শারদীয় দুর্গোৎসবের আনন্দ সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ভাগাভাগি করে নিতে নারায়ণগঞ্জে শতাধিক অসহায় শিশু ও মায়ের মাঝে নতুন বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আয়োজিত এ মানবিক উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম।
শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) বিকেল ৪টায় নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা এলাকার ঐতিহাসিক শ্রী শ্রী সত্যনারায়ণ জিউর মন্দির প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ যুব ঐক্য পরিষদ যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম। এ সময় তিনি শারদীয় দুর্গোৎসবের আনন্দ ও সম্প্রীতি অটুট রেখে শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের আহ্বান জানান। পাশাপাশি সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এ উদ্যোগের প্রশংসা করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ যুব ঐক্য পরিষদের সভাপতি শ্রী শিমুল সাহা এবং নারায়ণগঞ্জ মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও ‘প্রভাত’-এর উপদেষ্টা শ্রী লিটন চন্দ্র পাল।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি এবং ‘প্রভাত’-এর ব্যবস্থাপনা পরিচালক শ্রী আনন্দ কুমার সেরাওগী সুমন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা শতাধিক সুবিধাবঞ্চিত শিশু ও মায়ের হাতে নতুন বস্ত্র এবং নগদ অর্থ তুলে দেন। এতে দুর্গোৎসবের আনন্দের পাশাপাশি অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর প্রচেষ্টা দেখা যায়।
আয়োজকদের এ উদ্যোগে উপস্থিত ব্যক্তিরা সন্তোষ প্রকাশ করেন। ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে এমন মানবিক কার্যক্রম পারস্পরিক সম্প্রীতি, সহমর্মিতা ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন