htp/epapaer.nagoriksomoy.news    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Nagorik Somoy News

ব্রাহ্মণবাড়িয়ায় ডিবির অভিযানে ভারতীয় প্রসাধনী জব্দ গ্রেপ্তার ১

গ্রেপ্তারকৃত ব্যক্তি মো. গাজী মিয়া ছবি: নাগরিক সময়

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানকৃত প্রসাধনী সামগ্রী উদ্ধার করা হয়েছে। এ সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশাসহ মো. গাজী মিয়া (১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) বিকেল ৫টা ৩৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানাধীন কাইতলা উত্তর ইউনিয়নের ব্রাহ্মণহাতা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা আটক করে তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা ভারতীয় অলিভ অয়েল ৫২০ বোতল, স্কিনশাইন ক্রিম ২৮০ পিস, ডাবর আমলা হেয়ার অয়েল ২০ বোতল এবং ডাবর ভাটিকা এনরিচড কোকোনাট হেয়ার অয়েল ২০ বোতল উদ্ধার করা হয়। উদ্ধার করা এসব মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মো. গাজী মিয়া। তাঁর পিতা মৃত বুধু মিয়া। তাঁর বর্তমান ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া সদর থানার দক্ষিণ পৈরতলা এলাকায় এবং স্থায়ী ঠিকানা আখাউড়া থানার মসজিদপাড়া এলাকায়।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় ডিবির অভিযানে ভারতীয় প্রসাধনী জব্দ গ্রেপ্তার ১

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x