ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দালাল বাজার এলাকায় দুটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।
আহতদের মধ্যে কয়েকজনকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অন্যদের বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
এদিকে, নিহত দুজনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। কেউ তাঁদের পরিচয় জেনে থাকলে বোরহানউদ্দিন অথবা লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
দুর্ঘটনার বিস্তারিত তথ্য ও নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আরও তথ্য পাওয়া গেলে পরবর্তীতে জানানো হবে।
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬
ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দালাল বাজার এলাকায় দুটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।
আহতদের মধ্যে কয়েকজনকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অন্যদের বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
এদিকে, নিহত দুজনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। কেউ তাঁদের পরিচয় জেনে থাকলে বোরহানউদ্দিন অথবা লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
দুর্ঘটনার বিস্তারিত তথ্য ও নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আরও তথ্য পাওয়া গেলে পরবর্তীতে জানানো হবে।
সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন