htp/epapaer.nagoriksomoy.news    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Nagorik Somoy News

ছাত্রীর মাকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

টাঙ্গাইল প্রতিনিধি :
টাঙ্গাইল প্রতিনিধি :
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬ | ভুল রিপোর্ট

ছাত্রীর মাকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

টাঙ্গাইলে গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ এবং তার আপত্তিকর ছবি ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগে খাইরুল ইসলাম (৩৩) নামের এক মাদরাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে এসআরবি-১৪। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে এসআরবি-১৪ এর মিডিয়া অফিসার নাদিয়া ফারজানার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃত খাইরুল ইসলাম টাঙ্গাইল সদর উপজেলার গালা গ্রামের ইনাম আলীর ছেলে।

মামলার এজাহার ও এসআরবি সূত্রে জানা যায়, ভুক্তভোগী গৃহবধূর মেয়ে একটি মাদরাসায় পড়াশোনা করার সুবাদে শিক্ষক খাইরুল ইসলাম নিয়মিত তাদের বাসায় গিয়ে পড়াতেন। ছাত্রীর পড়াশোনার খোঁজখবর নেওয়ার অজুহাতে তিনি প্রায়ই ওই বাড়িতে যাতায়াত করতেন। গত ৮ আগস্ট বিকেলে গৃহবধূর মেয়ে বাইরে খেলার সুযোগে খাইরুল ইসলাম বাড়িতে প্রবেশ করেন এবং একা পেয়ে ভয়ভীতি দেখিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। একই সঙ্গে তিনি কৌশলে ওই গৃহবধূর কিছু আপত্তিকর ছবি ধারণ করেন। পরবর্তীতে সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তিনি তাকে একাধিকবার ব্ল্যাকমেইল করে পুনরায় ধর্ষণ করেন।

এই ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে গত ২ অক্টোবর টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন।

মামলার পর এসআরবি-১৪ সিপিসি-৩ এর একটি দল তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আসামির বর্তমান অবস্থান নিশ্চিত করে। এরপর সোমবার সন্ধ্যায় কালিহাতী উপজেলার এলেঙ্গা কলেজ মোড়ে অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষক খাইরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

ছাত্রীর মাকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x