htp/epapaer.nagoriksomoy.news    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Nagorik Somoy News

রায়পুরার চরাঞ্চলে পুলিশ-প্রশাসনের যৌথ অভিযান তল্লাশি সন্দেহভাজনদের বাড়িতে

রায়পুরার চরাঞ্চলে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ-প্রশাসনের অভিযান ছবি: নাগরিক সময়

নরসিংদীর রায়পুরার দুর্গম চরাঞ্চলে সন্ত্রাসী কর্মকাণ্ড, অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং অস্ত্রধারী সন্ত্রাসী ও দাঙ্গাবাজদের গ্রেপ্তারের লক্ষ্যে দিনব্যাপী এক যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। গত শনিবার (১০ অক্টোবর) জেলা পুলিশ, এসআরবি, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়।

নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়া দুই জেলার সীমান্তবর্তী চরাঞ্চল নিলক্ষা ও চরমধূয়া ইউনিয়নে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন রায়পুরা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুর। অভিযানে ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি সন্ত্রাসী কর্মকাণ্ড ও অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের বাড়িতে তল্লাশি চালানো হয়। তবে ঘটনাস্থলে বালু উত্তোলনের কোনো মেশিন বা সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি এবং অধিকাংশ সন্দেহভাজন ব্যক্তির বাড়িঘর তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়।

অভিযানকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুল এবং রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমানসহ এসআরবি ও ডিবির সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং চরাঞ্চলে অবৈধ বালু উত্তোলন ও সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে প্রশাসনের এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

Image

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

রায়পুরার চরাঞ্চলে পুলিশ-প্রশাসনের যৌথ অভিযান তল্লাশি সন্দেহভাজনদের বাড়িতে

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x