htp/epapaer.nagoriksomoy.news    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Nagorik Somoy News

নওগাঁয় এসআরবির অভিযান ৫০৬ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৩

ছবি : নাগরিক সময়

নওগাঁর নিয়ামতপুরে অভিযান চালিয়ে ৫০৬ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৩টি মোবাইল ফোন এবং ৩ লাখ ১৩ হাজার ১০০ টাকাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫ রাজশাহীর সিপিএসসি।

গত শনিবার (১০ অক্টোবর) বিকেল ৩টার দিকে নওগাঁর নিয়ামতপুর থানার রাউতাড়া গ্রামে তারেকুল ইসলামের বসতবাড়িতে এই অভিযান পরিচালিত হয়।

এসআরবি-৫ রাজশাহীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে মাদক কারবারিরা অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন বলে জানতে পেরে আভিযানিক দল সেখানে অভিযান চালায়। এ সময় তাঁদের কাছ থেকে ৫০৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, তিনটি মোবাইল ফোন ও নগদ ৩ লাখ ১৩ হাজার ১০০ টাকা জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন—

নওগাঁর মান্দা উপজেলার বেজোড়া গ্রামের বাসিন্দা এবং বর্তমানে নিয়ামতপুরের রাউতাড়া গ্রামের মো. তারেকুল ইসলাম (২৮)।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার জমিনপুর গ্রামের মো. পিন্টু রহমান (৫২)।

একই উপজেলার কবিরাজতলা গ্রামের মো. জিয়াউল হক (৪৮)।

প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে গ্রেপ্তারকৃতদের নিয়ামতপুর থানায় হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে এবং মাদক ও অস্ত্র কারবারিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

নওগাঁয় এসআরবির অভিযান ৫০৬ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৩

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x