htp/epapaer.nagoriksomoy.news    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Nagorik Somoy News

কলকাতা থেকে দেশে আনা হলো সাবেক ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ

নাগরিক সময় ডিজিটাল :
নাগরিক সময় ডিজিটাল :
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬ | ভুল রিপোর্ট

কলকাতা থেকে দেশে আনা হলো সাবেক ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ

কলকাতার একটি হাসপাতালে ফুসফুসের ক্যানসারে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়েছে। রোববার (১১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে মরদেহটি বাংলাদেশে প্রবেশ করে। পরে তার স্ত্রী আরেফা সুলতানা মরদেহ গ্রহণ করেন।

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান মরদেহ দেশে আসার বিষয়টি নিশ্চিত করেছেন।

রোটনের স্ত্রী আরেফা সুলতানা জানান, মরদেহ প্রথমে ঢাকায় নিয়ে যাওয়া হবে এবং সেখানে জানাজা শেষে চট্টগ্রামের রাউজানে গ্রামের বাড়িতে দাফন করা হবে।

পরিবারের তথ্য অনুযায়ী, ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়ে বিগত দুই বছরের বেশি সময় ধরে কলকাতায় অবস্থান করছিলেন রোটন। অবস্থার অবনতি হলে গত ছয় দিন আগে তাকে কলকাতার অ্যাপোলো হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার (১০ অক্টোবর) সকাল ৭টার দিকে ৪৮ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

উল্লেখ্য, মাহফুজুল হায়দার চৌধুরী রোটন ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। পরবর্তীতে তিনি মূল দল আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন এবং ২০২১ সালে দলটির শ্রম ও জনশক্তিবিষয়ক উপকমিটির সদস্য মনোনীত হয়েছিলেন।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

কলকাতা থেকে দেশে আনা হলো সাবেক ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x