htp/epapaer.nagoriksomoy.news    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Nagorik Somoy News

কালিহাতীতে ভাঙচুরের অভিযোগ মিথ্যা দাবি করে অভিযুক্ত পরিবারের সংবাদ সম্মেলন

ছবি : নাগরিক সময়

টাঙ্গাইলের কালিহাতীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হামলা ও ভাঙচুরের অভিযোগকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে সংবাদ সম্মেলন করেছে অভিযুক্ত একটি পরিবার। তাদের দাবি, প্রকৃত ঘটনা আড়াল করতে পরিকল্পিতভাবে এ অভিযোগ তোলা হয়েছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তারা।

শনিবার (১০ অক্টোবর) বিকেলে কালিহাতী পৌরসভার সাতুটিয়া গ্রামে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, সাতুটিয়া গ্রামে প্রায় সাড়ে চার শতাংশ বসতবাড়ির জমির মূল্য ৮ লাখ ৪১ হাজার ৭০০ টাকা নির্ধারণ করা হয়। এর মধ্যে ৬ লাখ ৫ হাজার টাকা পরিশোধের পর ২০২৪ সালের ২২ অক্টোবর জমিটির মালিক মোছা. সালমা আক্তার ও মো. শফিকুল ইসলাম শাকিল আহমেদ রাজনের কাছে বায়নাপত্র সম্পাদন করেন। তবে দীর্ঘদিন অতিবাহিত হলেও জমির চূড়ান্ত দলিল করে দেওয়া হয়নি বলে দাবি করেন তারা।

তাদের অভিযোগ, রাজনের চাচা নজরুল ইসলামের মেয়ে মোছা. লাভলী আক্তার, শহিদুল ইসলাম আজিজ, আবু সাঈদ ও মোছা. জ্যোৎস্না আক্তারের প্ররোচনায় জমির দলিল সম্পাদনের বিষয়টি দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে। এ নিয়ে একাধিকবার পারিবারিকভাবে সালিশ-বৈঠকও হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংবাদ সম্মেলনে আরও দাবি করা হয়, গত ১ অক্টোবর সকালে নিজেদের ঘরের আসবাবপত্র ও বেড়া সরিয়ে ফেলে ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হয়েছে। পরে শাকিল আহমেদ রাজন, চায়না, সুলতান ও আবু বাসারের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগে সংবাদ প্রকাশ করা হয়। তবে তাদের দাবি, এসব অভিযোগের সঙ্গে তারা জড়িত নন। প্রকৃত ঘটনা আড়াল করতেই তাদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে অভিযোগ তোলা হয়েছে বলে দাবি করেন তারা।

এ সময় শাকিল আহমেদ রাজন বলেন, “আমাদের বিরুদ্ধে আনা হামলা ও ভাঙচুরের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত চাই এবং প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনের দাবি জানাচ্ছি।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শারমিন আক্তার, আব্দুল জলিল, রফিকুল ইসলাম রেজাক, চায়না আক্তার, খলিলুর রহমান ও সানিয়া বেগমসহ স্থানীয় ব্যক্তিরা।

উল্লেখ্য, এ বিষয়ে অপর পক্ষের বক্তব্য পাওয়া গেলে তা-ও প্রকাশ করা হবে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

কালিহাতীতে ভাঙচুরের অভিযোগ মিথ্যা দাবি করে অভিযুক্ত পরিবারের সংবাদ সম্মেলন

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x