htp/epapaer.nagoriksomoy.news    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Nagorik Somoy News

ফুডপান্ডার চার্জ ও হিসাব নিয়ে প্রশ্ন কঠোর অবস্থানে রেস্তোরাঁ মালিকরা

নাগরিক সময় ডিজিটাল :
নাগরিক সময় ডিজিটাল :
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬ | ভুল রিপোর্ট

ফুডপান্ডার চার্জ ও হিসাব নিয়ে প্রশ্ন কঠোর অবস্থানে রেস্তোরাঁ মালিকরা

কমিশন, অতিরিক্ত চার্জ কর্তন এবং হিসাবের অস্বচ্ছতা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি, চট্টগ্রাম মহানগর শাখা। এসব অনিয়ম দূর করতে অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপান্ডাকে ৭ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে ছয় দফা দাবি বাস্তবায়ন না হলে চট্টগ্রাম মহানগরের রেস্তোরাঁগুলোতে ফুডপান্ডার মাধ্যমে অর্ডার গ্রহণ স্থায়ীভাবে বন্ধের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ব্যবসায়ীরা।

শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টায় নগরের মুরাদপুর এলাকার বারকাত ফুড স্টেশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই আল্টিমেটাম দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে রেস্তোরাঁ মালিকরা অভিযোগ করেন, ফুডপান্ডা বিভিন্ন খাতে অযৌক্তিক অর্থ কর্তন করছে। উচ্চ হারের কমিশনের পাশাপাশি অতিরিক্ত চার্জ আরোপ এবং আর্থিক হিসাবের স্বচ্ছতার অভাবে ব্যবসায়ীদের পরিচালন ব্যয় বেড়েই চলেছে, যার ফলে কাঙ্ক্ষিত মুনাফা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। এছাড়া অর্ডার বাতিলের ক্ষেত্রে ক্ষতিপূরণ নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তারা।

ব্যবসায়ীদের ভাষ্য, অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকদের কাছে খাবার পৌঁছে দেওয়ার সুযোগ সৃষ্টি হলেও ফুডপান্ডার একতরফা ব্যবসায়িক নীতির কারণে তাদের বড় ধরনের আর্থিক চাপের মুখে পড়তে হচ্ছে। বারবার অভিযোগ জানিয়েও কোনো কার্যকর সমাধান পাওয়া যায়নি।

ব্যবসায়িক পরিবেশ টিকিয়ে রাখতে কমিশন কাঠামো পুনর্বিবেচনা, অযৌক্তিক চার্জ বন্ধ, হিসাবের স্বচ্ছতা নিশ্চিত এবং অর্ডার বাতিলের ক্ষেত্রে ন্যায্য ক্ষতিপূরণের দাবি জানান তারা। নির্ধারিত ৭ দিনের মধ্যে দাবি না মানলে চট্টগ্রাম জুড়ে ফুডপান্ডার অর্ডার বর্জন করা হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন রেস্তোরাঁ মালিকরা।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

ফুডপান্ডার চার্জ ও হিসাব নিয়ে প্রশ্ন কঠোর অবস্থানে রেস্তোরাঁ মালিকরা

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x