নরসিংদী সদর থানা এলাকায় জেলা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) কিউআরটি (QRT) টিমের নেতৃত্বে সদর থানার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার ২২ জনের মধ্যে ৩৪/১৫১ ধারায় চালানযোগ্য ১৬ জন, ডাকাতির প্রস্তুতির অভিযোগে ৪ জন, মাদক মামলায় ১ জন এবং জিআর ওয়ারেন্টভুক্ত ১ জন রয়েছেন।
অভিযান চলাকালে বিভিন্ন স্থান থেকে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্যও উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে দুটি চাপাতি, একটি লোহার রড, একটি ব্লেড এবং ৫০ লিটার বাংলা মদ।
পুলিশ জানিয়েছে, অপরাধ দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
নরসিংদী জেলা পুলিশ আরও জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। অপরাধমুক্ত ও নিরাপদ নরসিংদী গড়ে তুলতে ভবিষ্যতেও অভিযান জোরদার করা হবে।
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন