htp/epapaer.nagoriksomoy.news    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Nagorik Somoy News

পত্তন ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মুফতি রহমতউল্লাহ কাসেমী

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ৬ নম্বর পত্তন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে নিজের প্রার্থিতার কথা জানিয়েছেন মুফতি রহমতউল্লাহ কাসেমী। তিনি ইউনিয়নবাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশা করেছেন।

মুফতি রহমতউল্লাহ কাসেমী বিজয়নগর উপজেলার লক্ষীমোড়া গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম মতি মিয়া এবং মাতার নাম মালেকা খাতুন।

চেয়ারম্যান পদে নির্বাচিত হলে পত্তন ইউনিয়নকে একটি আধুনিক ও ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। একই সঙ্গে ইউনিয়নের ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছে দেওয়া, মাদকমুক্ত সমাজ গড়ে তোলা এবং দীর্ঘদিনের কাঁচা রাস্তাগুলো দ্রুত সংস্কার ও মেরামতের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন।

নিজেকে একজন আলেম ও সাধারণ মানুষের সেবক হিসেবে উল্লেখ করে মুফতি রহমতউল্লাহ কাসেমী বলেন, জনগণ তাকে নির্বাচিত করলে ইউনিয়ন পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি ঘুষ ও অনিয়মের বিরুদ্ধে অবস্থান নেবেন।

তিনি আরও বলেন, সরকারি বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা—বিশেষ করে ভিজিডি, ভিজিএফ, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ও মাতৃত্বকালীন ভাতা—প্রকৃত সুবিধাভোগীদের কাছে পৌঁছে দিতে তিনি কাজ করবেন। এ ক্ষেত্রে যোগ্য ও প্রকৃত উপকারভোগীদের অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।

মুফতি রহমতউল্লাহ কাসেমী বলেন, “আমি সাধারণ একজন মানুষ ও আপনাদের সেবক হিসেবে পত্তন ইউনিয়নবাসীর পাশে থাকতে চাই। আপনারা আমাকে সেবা করার সুযোগ দিলে সততা ও নিষ্ঠার সঙ্গে ইউনিয়নের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করব। এজন্য আমি সবার কাছে দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করছি।”

তিনি পত্তন ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

পত্তন ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মুফতি রহমতউল্লাহ কাসেমী

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x