পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাবান্ধা স্থলবন্দর থেকে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি শুরু করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৭ অক্টোবর) সকাল ১১টার দিকে বাংলাবান্ধা স্থলবন্দরের জিরো পয়েন্ট থেকে পদযাত্রার আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন সংগঠনটির নেতাকর্মীরা।
কর্মসূচিতে শহীদ শরীফ ওসমান বিন হাদী হত্যার বিচার নিয়ে দীর্ঘসূত্রতা ও তদন্ত বারবার পেছানোর প্রতিবাদ জানিয়ে দ্রুত বিচার সম্পন্ন করার দাবি জানানো হয়। একই সঙ্গে জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই, পিলখানা ও শাপলা গণহত্যার বিচার নিশ্চিত করার দাবিও তুলে ধরা হয়।
পদযাত্রা শুরুর আগে বাংলাবান্ধা জিরো পয়েন্টে অবস্থান নিয়ে দোয়া ও মোনাজাত করা হয়। পরে সেখান থেকে পদযাত্রা শুরু করে বন্দর এলাকার সাধারণ মানুষের মধ্যে সংগঠনের দাবিসংবলিত লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা।
ইনকিলাব মঞ্চ জানিয়েছে, তেঁতুলিয়া থেকে শুরু হওয়া এই পদযাত্রা পায়ে হেঁটে টেকনাফ পর্যন্ত যাবে। আগামী ডিসেম্বরের মধ্যে কর্মসূচি শেষ করার পরিকল্পনা রয়েছে। পরে আগামী ১৮ ডিসেম্বর ঢাকার শাহবাগে মহাসমাবেশ করার কথা রয়েছে সংগঠনটির।
ইনকিলাব মঞ্চের ঘোষিত তিন দফা দাবির মধ্যে রয়েছে—শহীদ ওসমান বিন হাদীর হত্যার বিচার নিশ্চিত করা, গণভোটের গণরায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই, পিলখানা ও শাপলা গণহত্যার বিচার নিশ্চিত করা। একই সঙ্গে ডিসেম্বরের মধ্যে ভারতে অবস্থানরত হত্যাকাণ্ডে জড়িতদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবিও জানানো হয়েছে।
কর্মসূচিতে স্থানীয়দের পাশাপাশি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবেরের নেতৃত্বে ৩০ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়।
আয়োজকরা জানান, কর্মসূচির প্রথম দিনে বাংলাবান্ধা থেকে পায়ে হেঁটে প্রায় ২১ কিলোমিটার পথ অতিক্রম করে তেঁতুলিয়ায় গিয়ে দিনের কর্মসূচি শেষ করা হবে। পথে বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে সাধারণ মানুষের মধ্যে দাবিসংবলিত লিফলেট বিতরণ করবেন ইনকিলাব মঞ্চের সদস্যরা।
কর্মসূচির উদ্বোধনী বক্তব্যে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের বলেন, ‘শহীদ শরীফ ওসমান বিন হাদী হত্যার প্রায় ১০ মাস পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডের পেছনে জড়িতদের বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো সুস্পষ্ট বার্তা পাওয়া যায়নি।’ ডিসেম্বরের মধ্যে হত্যায় সরাসরি জড়িতদের ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান তিনি।
আব্দুল্লাহ আল জাবের অভিযোগ করেন, বাংলাদেশে সংঘটিত বিভিন্ন হত্যাকাণ্ড ও সহিংসতার সঙ্গে ভারতের ভূমিকা রয়েছে। তিনি বলেন, ‘ইনকিলাব মঞ্চের অবস্থান কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে নয়, তাদের আন্দোলন আধিপত্যবাদের বিরুদ্ধে।’ বাংলাদেশে অন্য কোনো রাষ্ট্র আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করলেও তারা এর বিরোধিতা করবেন বলে মন্তব্য করেন তিনি।
হাদী হত্যাকাণ্ডে ভারত, আওয়ামী লীগ ও ‘র’ জড়িত—এমন অভিযোগ তুলে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক বলেন, হাদী হত্যাকে সাধারণ কোনো হত্যাকাণ্ড হিসেবে না দেখে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সঙ্গে সংশ্লিষ্ট ঘটনা হিসেবে বিবেচনা করা প্রয়োজন। তিনি এ হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার দ্রুত সম্পন্ন করতে সরকারের প্রতি আহ্বান জানান।
এ ছাড়া শাপলা চত্বর, পিলখানা ও জুলাইয়ের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার দাবি তুলে জাবের বলেন, এসব ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে। একই সঙ্গে জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকর করার দাবিও জানান তিনি।
তিনি বলেন, ‘দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ইনকিলাব মঞ্চ শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাবে।’ ‘মার্চ ফর ইনসাফ’-এর মাধ্যমে এসব দাবির পক্ষে জনসমর্থন গড়ে তোলার পাশাপাশি সরকারকে সহযোগিতা করতে চান বলেও জানান তিনি।
তবে দাবিগুলো বাস্তবায়নে গড়িমসি কিংবা আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করা হলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দেন ইনকিলাব মঞ্চের এই নেতা।
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন