এক কোটি টাকার বিতর্কিত ও কথিত চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার হওয়া দৈনিক কালবেলার বরগুনা প্রতিনিধি আসাদ সবুজের জামিন মঞ্জুর করেছেন আদালত। বুধবার (৭ অক্টোবর) বরগুনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বাদীর উপস্থিতিতে উভয় পক্ষের শুনানি শেষে এই জামিন আদেশ দেন।
এদিকে, গ্রেপ্তার করার সময় সাংবাদিক আসাদ সবুজকে হ্যান্ডকাফ পরিয়ে হেনস্তা করা ও পুলিশ বিধিমালা লঙ্ঘনের দায়ে জড়িত এসআই হারুন অর রশিদকে বরগুনা পুলিশ লাইন্সে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বিভাগীয় তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে বলে বরগুনা জেলা পুলিশ জানিয়েছে।
আইনজীবীরা জানান, আসাদ সবুজের পক্ষে পূর্বে তিন দফা জামিন আবেদন করা হয়েছিল। বুধবার অনুষ্ঠিত চূড়ান্ত শুনানিতে তাঁর পক্ষে অংশ নেন আইনজীবী এম এ বারী মতিন এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষে আইনজীবী মোস্তফা কাদের ও আইনজীবী বাবুল দাস।
জামিন মঞ্জুরের পর এক প্রতিক্রিয়ায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি আহমেদ আবু জাফর বলেন, সত্য ও সততার পক্ষে থাকা সাংবাদিক আসাদ সবুজের এই জামিন হচ্ছে প্রাথমিক বিজয়। বরগুনায় কয়েকটি হিন্দু পরিবারের কোটি কোটি টাকার জমি দখলের পাঁয়তারা ও ষড়যন্ত্র ঢাকতেই মিথ্যা চাঁদাবাজি মামলার এই সাজানো নাটক করা হয়েছিল।
উল্লেখ্য, গত ১ অক্টোবর রাতে বরগুনার বিতর্কিত সুভাষ ঘোষ ও তাঁর ভাই স্বপন কুমার ঘোষের দায়ের করা এক কোটি টাকার চাঁদাবাজি মামলায় আসাদ সবুজকে গ্রেপ্তার করেছিল পুলিশ। স্থানীয় নিরীহ লোকজনকে হয়রানির উদ্দেশ্যে দায়ের করা এই মামলায় আরও ১৩ জনকে আসামি করা হয়।
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন